উদ্দীপকে তানিসা বেগমের বিষয়টি যে সূরার ইঙ্গিত করে তার শিক্ষাগুলো বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের তানিসা বেগমের আচরণে পবিত্র কুরআনের 'সূরা আল-মাউন'-এর বিষয়বস্তুর সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। সূরা আল-মাউনেকাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের। যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। যারা লোক দেখানোর জন্য তা করে এবং গৃহস্থলির প্রয়োজনীয় ছোটোখাটো বস্তু অন্যকে দেয় না। উদ্দীপকে তানিসা বেগম সালাত, সাওম ও আল্লাহর ইবাদতের ব্যাপারে চরম উদাসীন। এমনকি তার প্রতিবেশী সামান্য একটি সুঁচ ধার চাইতে এলেও তিনি তা দিতে রাজি হন না। তার এই ইবাদতে অবহেলা এবং সামান্য গৃহস্থালি জিনিস না দেওয়ার কৃপণ আচরণটি সূরা আল-মাউনে বর্ণিত মুনাফিকদের বৈশিষ্ট্যেরই প্রতিচ্ছবি। সূরা আল-মাউনের মূল শিক্ষা হলো-আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে ইবাদতে একনিষ্ঠ হতে হবে এবং লোক দেখানো আমল পরিহার করতে হবে। পরোপকারী মানসিকতা নিয়ে অভাবী ও প্রতিবেশীদের ছোটোখাটো প্রয়োজনেও হাসিমুখে সাহায্য করতে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
উদ্দীপকে তানিসা বেগমের বিষয়টি যে সূরার ইঙ্গিত করে তার শিক্ষাগুলো বি…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর