কী কারণে মহানবি (স.)-এর দুটি বাক্য উচ্চারণে সহজ ও দাঁড়িপাল্লায় ভারী? ব্যাখ্যা করো।
উত্তর: মহানবি (স.)-এর শেখানো 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম' বাক্য দুটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হওয়ায় তা উচ্চারণে সহজ হলেও দাঁড়িপাল্লায় ভারী। এই জিকির দুটিতে মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা হয়েছে। মুখে উচ্চারণ করা অত্যন্ত সহজ হলেও কিয়ামতের দিন বিচারের সময় মিযানের পাল্লায় এর সাওয়াব অনেক বেশি ভারী হবে। ফলে নেকির পাল্লা ভারী হয়ে বান্দার জান্নাত লাভ সহজ হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
কী কারণে মহানবি (স.)-এর দুটি বাক্য উচ্চারণে সহজ ও দাঁড়িপাল্লায় ভারী? ব্যাখ্যা করো।
উত্তর