উদ্দীপকে প্রধান অতিথির আলোচনায় তোমার পাঠ্যবইয়ের যে সূরার প্রতি ইঙ্গিত বহন করে সে সূরার শিক্ষা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রধান অতিথির আলোচনায় পবিত্র কুরআনের 'সূরা আল-ইনশিরাহ'-এর পটভূমি ও বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মক্কায় ইসলাম প্রচারের শুরুতে মহানবি (স.) কাফিরদের দ্বারা চরম মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন। তারা তাঁকে পাগল, কবি ও জাদুকর বলে বিদ্রূপ করত এবং তাঁর ইবাদতে মারাত্মকভাবে বিঘ্ন ঘটাত। তাঁর এই দুঃসময়ে তাঁকে সান্ত্বনা ও সাহস জোগাতেই আল্লাহ তায়ালা সূরা আল-ইনশিরাহ নাজিল করেন, যেখানে বলা হয়েছে যে, "নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।” উদ্দীপকে মাওলানা সালমান বলেন যে, মক্কার লোকেরা মহানবি (স.)-কে নানাভাবে কষ্ট দিত এবং সেজদারত অবস্থায় উটের নাড়িভুঁড়ি তাঁর পিঠে চাপিয়ে দিত। এই চরম নির্যাতনের ঘটনাটি সূরা আল-ইনশিরাহ নাজিলের পটভূমির কথাই স্মরণ করিয়ে দেয়। এ সূরার মূল শিক্ষা হলো, জীবনে দুঃখ-কষ্ট আসবেই, তাই হতাশ না হয়ে ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পার্থিব কাজের ফাঁকে অবসর পেলেই একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করতে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
উদ্দীপকে প্রধান অতিথির আলোচনায় তোমার পাঠ্যবইয়ের যে সূরার প্রতি ইঙ্গ…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর