উদ্দীপকে নাইমা জাহানের কর্মকাণ্ডে তোমার পাঠ্যবইয়ের যে সূরার শিক্ষা লঙ্ঘিত হয়েছে তা চিহ্নিত করে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নাইমা জাহানের কর্মকাণ্ডে পবিত্র কুরআনের 'সূরা আল-মাউন'-এর শিক্ষা সুস্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। সূরা আল-মাউনে কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ করে বলা হয়েছে- “সে তো ওই ব্যক্তি, যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। আর সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না।' মহান আল্লাহ এ সূরায় ইয়াতিম ও মিসকিনদের প্রতি সদয় হতে এবং যথাসম্ভব তাদের সাহায্য-সহযোগিতা করতে বলা হয়েছে এবং সকলকে এ কাজে উৎসাহ দিতে বলা হয়েছে। উদ্দীপকে নাইমা জাহান পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলেও তার চরিত্রে প্রকৃত মুমিনের গুণাবলি প্রতিফলিত হয়নি। তার প্রতিবেশী অসহায় ও পিতৃহারা এতিম নয়ন ক্ষুধার যন্ত্রণায় খাবার চাইলে তিনি তাকে রূঢ়ভাবে তাড়িয়ে দেন। তার এই নির্মম আচরণ সূরা আল-মাউনে বর্ণিত কাফির ও মুনাফকিদের বৈশিষ্ট্যের অনুরূপ। তিনি সালাত আদায় করলেও ইয়াতিমকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে মূলত সূরা মাউনের শিক্ষা লঙ্ঘন করেছেন। তাই তার কাজ সূরা আল-মাউনের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
উদ্দীপকে নাইমা জাহানের কর্মকাণ্ডে তোমার পাঠ্যবইয়ের যে সূরার শিক্ষা …
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর