তুমি কি জনাব জামিলের বক্তব্যটি সমর্থন কর? হাদিসের আলোকে তোমার অভিমত দাও।
উত্তর: জনাব জামিল বলেন, "একজন মুসলিম হিসেবে অপর মুসলিমের জান, মাল ও ইজ্জত রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।" আমি জনাব জামিলের এই বক্তব্যটি সমর্থন করি। পরোপকার সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেছেন, "এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে তার ভাইয়ের ওপর অত্যাচার করে না, তাকে শত্রুর হাতে সোপর্দ করে না। "যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন।” (বুখারি ও মুসলিম) অতএব, কোনো মুসলমান ভাইয়ের প্রতি কোনোরূপ অন্যায়-অত্যাচার করা যাবে না এবং জুলুম-নির্যাতন করা যাবে না। বরং সর্বাবস্থায় তার সাহায্যে এগিয়ে আসতে হবে। তার জান, মাল, ইজ্জত-সম্মান রক্ষা করতে হবে। ছোট-বড় যেকোনো প্রয়োজনে অপর মুসলমান ভাইকে সাধ্যমতো সাহায্য করতে হবে। উল্লিখিত হাদিসের আলোকে জনাব জামিলের বক্তব্যটি তাই সমর্থনযোগ্য।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
তুমি কি জনাব জামিলের বক্তব্যটি সমর্থন কর? হাদিসের আলোকে তোমার অভিমত…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর