শেয়ারFacebookWhatsApp

জনাব সাজুর কর্মকাণ্ড সংশ্লিষ্ট সূরার আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব সাজুর কর্মকাণ্ড পাঠ্যবইসংশ্লিষ্ট পবিত্র কুরআনের ৯৩তম সূরা আদ-দুহার শিক্ষার পরিপন্থি। উক্ত সূরায় মহানবি (স.)-কে লক্ষ করে মহান আল্লাহ বলেছেন, "তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন। সুতরাং আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না। এবং (সাহায্য) প্রার্থীকে ধমক দেবেন না।" (সূরা আদ-দুহা: ৮-১০) উক্ত সূরার কয়েকটি শিক্ষা হলো- আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের কখনো পরিত্যাগ করেন না। তিনিই সকল বিপদাপদ থেকে রক্ষা করেন। ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব-দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা। অভাবী, সাহায্যপ্রার্থী, ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাদের ধমকও দেওয়া যাবে না। বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। উদ্দীপকে জনাব সাজু প্রতি শুক্রবার মাত্র একজন ভিক্ষুককে দশটি টাকা দান করেন। সপ্তাহের অন্য দিন কোনো ভিক্ষুক তার নিকট সাহায্য চাইলে তিনি তাদের ধমক দিয়ে তাড়িয়ে দেন, যা সূরা দুহায় বর্ণিত শিক্ষার পরিপন্থি একটি কাজ। তাই বলা যায়, জনাব সাজুর কর্মকাণ্ডে সূরা দুহার শিক্ষার লঙ্ঘন প্রতিফলিত হয়েছে। তার উচিত এমন নিন্দনীয় কাজ পরিহার করা।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

জনাব সাজুর কর্মকাণ্ড সংশ্লিষ্ট সূরার আলোকে ব্যাখ্যা কর।

উদ্দীপক

উদয়ন প্রকাশনীর বই বিক্রেতা জনাব সাজু প্রতি শুক্রবার মাত্র একজন ভিক্ষুককে দশটি টাকা দান করেন। সপ্তাহের অন্য কোনো দিন কোনো ভিক্ষুক তার নিকট সাহায্য চাইলে তিনি তাদের ধমক দিয়ে তাড়িয়ে দেন। গত রমজানের ঈদের পরের দিন বিবাহ উপলক্ষে বরপক্ষ দরিদ্র প্রতিবেশী জনাব রাজুর কন্যা দেখতে আসলে জনাব সাজুর নিকট এক সেট গ্লাস-জগ ও কাপ-পিরিচ ধার চায়। কিন্তু সাজুর স্ত্রী রাহেলা বেগম তা দিতে অস্বীকার করে এবং তাকে ফিরিয়ে দেয়। এতে সমাজের জনমনে ক্ষোভ ও ঘৃণা সৃষ্টি হয়।

Dhaka · 2025

উত্তর

মানুষের ইহকালীন জীবন পরিচালনার জন্য ইসলামের নির্ধারিত কার্যনীতি বা জীবনপদ্ধতিই হলো শরিয়ত।

উত্তর

আল্লাহ তায়ালা সূরা আত্-তীনে মানুষের আকৃতি ও প্রকৃতি বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন। সৃষ্টিজগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত-অপমানিত করেন। তাকে শাস্তি প্রদান করেন। অর্থাৎ মানুষের কল্যাণ সুন্দর আকৃতিতে নয় বরং সৎকর্মের ওপর নির্ভরশীল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব সাজুর কর্মকাণ্ড পাঠ্যবইসংশ্লিষ্ট পবিত্র কুরআনের ৯৩তম সূরা আদ-দুহার শিক্ষার পরিপন্থি। উক্ত সূরায় মহানবি (স.)-কে লক্ষ করে মহান আল্লাহ বলেছেন, "তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন। সুতরাং আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না। এবং (সাহায্য) প্রার্থীকে ধমক দেবেন না।" (সূরা আদ-দুহা: ৮-১০) উক্ত সূরার কয়েকটি শিক্ষা হলো- আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের কখনো পরিত্যাগ করেন না। তিনিই সকল বিপদাপদ থেকে রক্ষা করেন। ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব-দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা। অভাবী, সাহায্যপ্রার্থী, ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাদের ধমকও দেওয়া যাবে না। বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। উদ্দীপকে জনাব সাজু প্রতি শুক্রবার মাত্র একজন ভিক্ষুককে দশটি টাকা দান করেন। সপ্তাহের অন্য দিন কোনো ভিক্ষুক তার নিকট সাহায্য চাইলে তিনি তাদের ধমক দিয়ে তাড়িয়ে দেন, যা সূরা দুহায় বর্ণিত শিক্ষার পরিপন্থি একটি কাজ। তাই বলা যায়, জনাব সাজুর কর্মকাণ্ডে সূরা দুহার শিক্ষার লঙ্ঘন প্রতিফলিত হয়েছে। তার উচিত এমন নিন্দনীয় কাজ পরিহার করা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রাহেলা বেগমের আচরণ পাঠ্যবইয়ে বর্ণিত সূরা আল-মাউনের শিক্ষার সাথে বৈসাদৃশ্যপূর্ণ। মানুষের জীবনে সূরা আল-মাউন অত্যন্ত গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ একটি সূরা। এ সূরায় আল্লাহ তায়ালা কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য তুলে ধরেছেন এবং আমাদেরকে এসমস্ত কাজের ব্যাপারে সতর্ক করেছেন। সেগুলো হলো- কিয়ামত দিবস তথা বিচার দিবসকে অস্বীকার করা যাবে না বরং এটি অবশ্যই ঘটবে তা বিশ্বাস করে তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। ইয়াতিম ও দুস্থ যারা আছে তাদের সাথে সুন্দর ও সদয় আচরণ করতে হবে। তাদের অধিকার নষ্ট না করে বরং তা প্রতিষ্ঠিত করতে হবে। তাদের প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নিকটাত্মীয়, দূরাত্মীয় ও প্রতিবেশীদের উদ্বুদ্ধ করতে হবে। সালাত আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা ও উদাসীনতা করা যাবে না। সময়মতো, সুন্দরভাবে ও একনিষ্ঠভাবে সালাত আদায় করতে হবে। অন্যদের সালাত আদায়ে আহ্বান করতে হবে। লোকদেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। যারা সালাত আদায়ে উদাসীন ও লোকদেখানোর জন্য তা করবে, তাদের ধ্বংস অনিবার্য। প্রতিবেশী যারা আছে তাদের প্রয়োজনীয়, ছোটখাটো বস্তু দিয়ে সাহায্য-সহযোগিতা করতে হবে। এতে বিপদে পড়লে তখন নিজেও সাহায্য-সহযোগিতা পাওয়া যাবে। আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে। উদ্দীপকে সাজুর স্ত্রী রাহেলা বেগম তাদের দরিদ্র প্রতিবেশী রাজুকে গ্লাস-জগ ও কাপ-পিরিচ ধার দিতে অস্বীকার করে। তাই রাহেলা বেগমের উক্ত আচরণটি সূরা আল-মাউনের শিক্ষার পরিপন্থি, যা মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্যের সাদৃশ্যপূর্ণ। সুতরাং রাহেলা বেগমের উচিত সূরা আল-মাউনে বর্ণিত মুনাফিকদের উক্ত বৈশিষ্ট্যটি পরিহার করা।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।