জনাব সাকিবের কর্মকাণ্ডে কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সাকিবের কর্মকাণ্ডে সূরা আদ-দুহা এর শিক্ষা প্রতিফলিত হয়েছে। সূরা আদ-দুহা থেকে আমরা বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা লাভ-করতে পারি। যেমন- ১. ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব-দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা। ২. অভাবী, সাহায্যপ্রার্থী, ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাঁদের ধমকও দেওয়া যাবে না। বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। ৩. দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহ তায়ালার দান। এসব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা সকলের কর্তব্য। উদ্দীপকে জনাব সাকিব প্রচুর দান খয়রাত করেন। ইয়াতিম ও ভিক্ষুকদের সাথে সুন্দর ব্যবহার করেন এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেন। তাই বলা যায়, তার এসব কর্মকাণ্ড উপরে উল্লিখিত সূরা আদ-দুহা শিক্ষার প্রতিফলন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
জনাব সাকিবের কর্মকাণ্ডে কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর