শেয়ারFacebookWhatsApp

নাসির সাহেবের আচরণে কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: নাসির সাহেবের আচরণে সূরা আদ-দুহার শিক্ষা প্রতিফলিত হয়। সূরা আদ-দুহায় বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা রয়েছে। যেমন- ১. ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব-দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা। ২. অভাবী, সাহায্যপ্রার্থী, ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাদের ধমকও দেওয়া যাবে না। বরং তাদের সাথে সদাচারণ করতে হবে। ৩. দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহ তায়ালার দান। এসব নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা সকলের কর্তব্য। যেমন আল্লাহ তায়ালা আমাদের ইমান, কুরআন, ধন-দৌলত, জ্ঞান-বুদ্ধি ইত্যাদি নিয়ামত দান করেছেন। সুতরাং এসবের জন্য আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এসব নিয়ামতের কথা মানুষের মাঝে প্রচার করতে হবে। উদ্দীপকে নাসির সাহেব ধনসম্পদকে আল্লাহর নিয়ামত মনে করেন। এর শুকরিয়াস্বরূপ ইয়াতিম ও ভিক্ষুকদের ব্যাপকভাবে দান করেন। তাই বলা যায়, তার এরূপ কর্মকাণ্ড উল্লিখিত সূরা আদ-দুহার শিক্ষার প্রতিফলন ঘটেছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

নাসির সাহেবের আচরণে কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

নাসির সাহেব একজন ব্যবসায়ী। তিনি তার ধনসম্পদকে আল্লাহর দেওয়া নিয়ামত মনে করেন। এর শুকরিয়াস্বরূপ ইয়াতিম ও ভিক্ষুকদেরকে ব্যাপকভাবে দান করেন। অপরদিকে, তার ভাই মশিউর একজন ধনাঢ্য ব্যক্তি। একজন প্রতিবেশীর মেয়ের বিবাহ উপলক্ষে তার বাসার চেয়ার-টেবিল, হাঁড়ি-পাতিল ধার দেন। তবে তার ইয়াতিম ভাতিজা মারুফ এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ও হোস্টেলের খরচের জন্য এক হাজার টাকা সাহায্য চাইলে মশিউর তাকে ফিরিয়ে দেন।

Comilla · 2025

উত্তর

যে হাদিসের সনদ তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে।

উত্তর

কুরআন তিলাওয়াতের ফজিলত অত্যন্ত বেশি। এর প্রতিটি হরফ তিলাওয়াতেই নেকি পাওয়া যায়। রাসুল (স.) বলেন, “যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করবে, সে একটি নেকি লাভকরবে। আর এ নেকির পরিমাণ হলো দশগুণ।” (তিরমিযি) তাই কুরআন তিলাওয়াতকে উত্তম ইবাদত বলা হয়েছে।

উত্তর

নাসির সাহেবের আচরণে সূরা আদ-দুহার শিক্ষা প্রতিফলিত হয়। সূরা আদ-দুহায় বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা রয়েছে। যেমন- ১. ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব-দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা। ২. অভাবী, সাহায্যপ্রার্থী, ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাদের ধমকও দেওয়া যাবে না। বরং তাদের সাথে সদাচারণ করতে হবে। ৩. দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহ তায়ালার দান। এসব নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা সকলের কর্তব্য। যেমন আল্লাহ তায়ালা আমাদের ইমান, কুরআন, ধন-দৌলত, জ্ঞান-বুদ্ধি ইত্যাদি নিয়ামত দান করেছেন। সুতরাং এসবের জন্য আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এসব নিয়ামতের কথা মানুষের মাঝে প্রচার করতে হবে। উদ্দীপকে নাসির সাহেব ধনসম্পদকে আল্লাহর নিয়ামত মনে করেন। এর শুকরিয়াস্বরূপ ইয়াতিম ও ভিক্ষুকদের ব্যাপকভাবে দান করেন। তাই বলা যায়, তার এরূপ কর্মকাণ্ড উল্লিখিত সূরা আদ-দুহার শিক্ষার প্রতিফলন ঘটেছে।

উত্তর

মশিউরের কর্মকান্ডে সূরা আল-মাউনের শিক্ষা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি বরং আংশিক প্রতিফলিত হয়েছে। সূরা আল-মাউনের কতিপয় গুরুত্বপূর্ণ শিক্ষা- ● ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে। ● ইয়াতিম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে। ● কোনোক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদা করতে হবে। ● গৃহস্থালির ছোটখাটো বস্তু অন্যকে দিয়ে সাহায্য করতে হবে। উদ্দীপকে মশিউর প্রতিবেশীকে গৃহস্থালির প্রয়োজনীয় বস্তু দিয়ে সাহায্য করেছে। যা সূরা আল-মাউনের শিক্ষার প্রতিফলন। তবে তিনি ইয়াতিম ভাতিজাকে অর্থ সাহায্য করেননি। যা উক্ত সূরার ইয়াতিমদের সাহায্য-সহযোগিতা করার শিক্ষার পরিপন্থি। অতএব বলা যায়, মশিউরের কর্মকান্ডে সূরা আল-মাউনের শিক্ষা আংশিক প্রতিফলিত হয়েছে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।