ইফতার মাহফিলে প্রধান অতিথি মনোনয়নের সিদ্ধান্তের প্রক্রিয়াটি ইসলামি শরিয়তের কোন উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ইফতার মাহফিলে প্রধান অতিথি মনোনয়নের সিদ্ধান্তের প্রক্রিয়াটি ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। ইজমা অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। তাই বলা যায়, উদ্দীপকে একজন শিক্ষকের প্রস্তাবের প্রেক্ষিতে সকলের ঐকমত্যের ভিত্তিতে ড. জাহাঙ্গীরকে ইফতার মাহফিলের প্রধান অতিথি মনোনয়ন করার প্রক্রিয়াটি শরিয়তের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
ইফতার মাহফিলে প্রধান অতিথি মনোনয়নের সিদ্ধান্তের প্রক্রিয়াটি ইসলামি …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর