শেয়ারFacebookWhatsApp

জনাব তোহার বাবা কর্তৃক উল্লিখিত আল-কুরআনের উদ্ধৃতিটি - কোন সূরার অন্তর্গত? তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।

উত্তর: জনাব তোহার বাবা কর্তৃক উল্লিখিত আল কুরআনের উদ্ধৃতিটি সূরা আল-ইনশিরাহ-এর অন্তর্গত। নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (সা.) আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তাঁর বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাঁকে বাধা দিতে চেষ্টা করে। তারা মহানবি (সা.) ও নওমুসলিম সাহাবিদের প্রতি অত্যাচার নির্যাতন করতে থাকে। ফলে মুসলমানগণ তাদের অকথ্য জুলুম-নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেন। আল্লাহ তায়ালা এ সময় মহানবি (সা.)-কে সান্ত্বনা প্রদান করে বলেন-"নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।" (সূরা আল-ইনশিরাহ: ৫) উদ্দীপকে তোহা কয়েকটি পরীক্ষায় ভাইভাতে গিয়ে বাদ পড়ে হতাশ হওয়ায় তার পিতাও সূরা ইনশিরাহ-এর ৫নং আয়াতের উদ্ধৃতি দিয়ে তাকে সান্ত্বনা প্রদান করে। তাই বলা যায়, জনাব তোহার বাবা কর্তৃক উল্লিখিত আল-কুরআনের উদ্ধৃতিটি সূরা ইনশিরাহ-এর অন্তর্গত।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

জনাব তোহার বাবা কর্তৃক উল্লিখিত আল-কুরআনের উদ্ধৃতিটি - কোন সূরার অন…

উদ্দীপক

জনাব তোহা নিয়মিত সালাত আদায় করেন, হালাল জীবিকার জন্য বিভিন্ন দপ্তরে চাকরির আবেদন করেন। কয়েকটি পরীক্ষায় ভাইভাতে গিয়ে বাদ পড়ায় হতাশ হয়ে পড়েন। তার বাবা বলেন, আল-কুরআনে উল্লেখ আছে- “নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।” তোহা সাহেব মসজিদে নামাজ শেষে ইমাম সাহেবকে নিজের কষ্টের কথা বলেন। ইমাম সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনি হতাশ না হয়ে ধৈর্যধারণ করুন। কেননা হাদিসে মুমিনের সকল কাজকে বিস্ময়কর বলা হয়েছে।

Sylhet · 2025

উত্তর

হাদিসের রাবি পরম্পরাকে সনদ বলা হয়।

উত্তর

রাসুলুল্লাহ (স.)-এর সময়কাল থেকেই হাদিসের উৎপত্তি। রাসুলুল্লাহ (স.)-এর জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল। কেননা তখন আল-কুরআন নাজিল হচ্ছিল। এ অবস্থায় মহানবি (স.)-এর হাদিস লিখে রাখলে তা আল-কুরআনের বাণীর সাথে সংমিশ্রণের আশঙ্কা ছিল। এ কারণে রাসুলুল্লাহ (স.)-এর জীবদ্দশায় ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করা নিষেধ করা হয়েছে।

উত্তর

জনাব তোহার বাবা কর্তৃক উল্লিখিত আল কুরআনের উদ্ধৃতিটি সূরা আল-ইনশিরাহ-এর অন্তর্গত। নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (সা.) আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তাঁর বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাঁকে বাধা দিতে চেষ্টা করে। তারা মহানবি (সা.) ও নওমুসলিম সাহাবিদের প্রতি অত্যাচার নির্যাতন করতে থাকে। ফলে মুসলমানগণ তাদের অকথ্য জুলুম-নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেন। আল্লাহ তায়ালা এ সময় মহানবি (সা.)-কে সান্ত্বনা প্রদান করে বলেন-"নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।" (সূরা আল-ইনশিরাহ: ৫) উদ্দীপকে তোহা কয়েকটি পরীক্ষায় ভাইভাতে গিয়ে বাদ পড়ে হতাশ হওয়ায় তার পিতাও সূরা ইনশিরাহ-এর ৫নং আয়াতের উদ্ধৃতি দিয়ে তাকে সান্ত্বনা প্রদান করে। তাই বলা যায়, জনাব তোহার বাবা কর্তৃক উল্লিখিত আল-কুরআনের উদ্ধৃতিটি সূরা ইনশিরাহ-এর অন্তর্গত।

উত্তর

ইমাম সাহেবের বক্তব্যটি পাঠ্যবইয়ের ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিসের সাথে সংশ্লিষ্ট। রাসুল (স.) বলেন, "মুমিনের সকল কাজ বিস্ময়কর। আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এ কল্যাণ মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না। যদি সে সুখ-শান্তি লাভ করে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য কল্যাণকর। আর যদি সে দুঃখ-কষ্টে নিপতিত হয় তবে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর।” (মুসলিম) এই হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি। যেমন- ১. দুঃখ-কষ্ট মানবজীবনের স্বাভাবিক বিষয়। ২. দুঃখ-কষ্টের সময় হতাশ হওয়া চলবে না। বরং ধৈর্যসহকারে আল্লাহ তায়ালার আদেশ পালন করতে হবে। ৩. মুমিন ব্যক্তির সকল কাজই কল্যাণকর। কেননা মুমিন ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহ তায়ালার আদেশ পালন করেন। কোনো অবস্থাতেই আল্লাহ বিমুখ হন না। ফলে সবর ও শোকরের মাধ্যমে তিনি সর্বোচ্চ কল্যাণ লাভকরেন। প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তায়ালার আদেশ পালনে সচেষ্ট হতে হবে। সুতরাং তাই বলা যায়, উদ্দীপকে জনাব তোহাকে সান্ত্বনা দিয়ে ইমাম সাহেবের বক্তব্যটি উপরোল্লিখিত হাদিসের আলোকে যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।