ইমাম সাহেবের বক্তব্যটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ইমাম সাহেবের বক্তব্যটি পাঠ্যবইয়ের ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিসের সাথে সংশ্লিষ্ট। রাসুল (স.) বলেন, "মুমিনের সকল কাজ বিস্ময়কর। আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এ কল্যাণ মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না। যদি সে সুখ-শান্তি লাভ করে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য কল্যাণকর। আর যদি সে দুঃখ-কষ্টে নিপতিত হয় তবে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর।” (মুসলিম) এই হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি। যেমন- ১. দুঃখ-কষ্ট মানবজীবনের স্বাভাবিক বিষয়। ২. দুঃখ-কষ্টের সময় হতাশ হওয়া চলবে না। বরং ধৈর্যসহকারে আল্লাহ তায়ালার আদেশ পালন করতে হবে। ৩. মুমিন ব্যক্তির সকল কাজই কল্যাণকর। কেননা মুমিন ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহ তায়ালার আদেশ পালন করেন। কোনো অবস্থাতেই আল্লাহ বিমুখ হন না। ফলে সবর ও শোকরের মাধ্যমে তিনি সর্বোচ্চ কল্যাণ লাভকরেন। প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তায়ালার আদেশ পালনে সচেষ্ট হতে হবে। সুতরাং তাই বলা যায়, উদ্দীপকে জনাব তোহাকে সান্ত্বনা দিয়ে ইমাম সাহেবের বক্তব্যটি উপরোল্লিখিত হাদিসের আলোকে যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
ইমাম সাহেবের বক্তব্যটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর