হাদিসকে কুরআনের ব্যাখ্যাগ্রন্থ বলা হয় কেন?
উত্তর: আল-হাদিস পবিত্র কুরআনের ব্যাখ্যাস্বরূপ। কেননা, আল্লাহ তায়ালা কুরআন মজিদে বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন। আর মহানবি (স.) তাঁর সুন্নাহ বা হাদিসের মাধ্যমে এসব বিধিবিধান ও বিষয়সমূহ ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। আল্লাহ বলেন, "আর আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি, মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে।" (সূরা আন-নাহল: ৪৪) এ কারণে আল-হাদিসকে পবিত্র কুরআনের ব্যাখ্যা বলা হয়ে থাকে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
হাদিসকে কুরআনের ব্যাখ্যাগ্রন্থ বলা হয় কেন?
উত্তর