শেয়ারFacebookWhatsApp

আশিকের কর্মকাণ্ড চিহ্নিত করে ইমাম সাহেবের উক্তির যথার্থতা নিরূপণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত আশিকের কর্মকাণ্ডে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের প্রতিফলন হয়েছে। হাদিসটি হলো- মহানবি (স.) বলেছেন, “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) উক্ত হাদিসের আলোকে বলা যায়। আশিকের কর্মকাণ্ডটি প্রশংসনীয়। তার এরূপ কর্মকান্ডের প্রেক্ষিতে ইমাম সাহেবের উক্তিটি যথার্থ। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের প্রয়োজন পূরণ করে। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। তাই আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অপরিসীম। বৃক্ষরোপণে কোনো লজ্জা নেই। বরং এটি অনেক নেকির কাজ। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা পশুপাখি, জীবজন্তু, কীটপতঙ্গ বৃক্ষের ফল, ক্ষেতের ফসল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব লাভকরে। নিজের অজান্তে অনেক সাওয়াবের অধিকারী হয়ে যায়। তাই বলা যায়, উদ্দীপকে আশিকের কর্মকাণ্ডের প্রেক্ষিতে ইমাম সাহেবের উক্তিটি যথার্থ।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

আশিকের কর্মকাণ্ড চিহ্নিত করে ইমাম সাহেবের উক্তির যথার্থতা নিরূপণ কর।

উদ্দীপক

জনাব হাবিব একজন ব্যবসায়ী। তিনি প্রতিবছর রমজান মাসে চিনি, ডাল, তেল খেজুরসহ প্রতিটি নিত্যপণ্যের মূল্য দশ টাকা কমিয়ে দেন। তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র আশিক বর্ষাকালে গ্রামে এসে বাড়ির আঙিনায় এবং রাস্তার দুই পাশে কিছু ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে। তার এ ধরনের কর্মকাণ্ড লক্ষ করে স্থানীয় মসজিদের ইমাম সাহেব বলেন, আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

Chittagong · 2025

উত্তর

শরিয়ত হলো ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতি।

উত্তর

আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবনবিধান ও দিকনির্দেশনা এতে বিদ্যমান। সুতরাং এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ স্বয়ং এর সংরক্ষণের ভার গ্রহণ করেছেন। তিনি ঘোষণা করেন, "আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমিই এর সংরক্ষক।” (সূরা আল-হিজর : ৯) অর্থাৎ, আল্লাহ তায়ালা স্বয়ং আল-কুরআনের সংরক্ষক। তিনি তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কিতাব সংরক্ষণ করেন।

উত্তর

উদ্দীপকে জনাব হাবিবের কর্মকাণ্ডে ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের শিক্ষা ফুটে উঠেছে। ব্যবসায়ে সততা সম্পর্কে রাসুল (স.) বলেছেন, “বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ) ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের প্রিয় নবি (স.) ও ব্যবসা করেছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী। রাসুলুল্লাহ (স.) বলেছেন, কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ীগণ শহিদগণের সঙ্গে অবস্থান করবেন। সেদিন তাঁদের কোনো ভয় ও চিন্তা থাকবে না। বরং তাঁরা সেদিন আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভ করে ধন্য হবেন। শহিদগণ সম্পর্কে আল-কুরআনে আল্লাহ তায়ালা জান্নাতের ঘোষণা প্রদান করেছেন। সৎ ব্যবসায়ীগণও কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন। তাঁরাও শহিদগণের ন্যায় জান্নাতে প্রবেশ করবেন। এ হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যেমন- ১. ব্যবসায় বাণিজ্য হালাল পেশা। তাই ব্যবসার ক্ষেত্রে ইসলামি নীতি আদর্শের অনুসরণে করতে হবে। ২. ব্যবসায়ে সততা ও বিশ্বস্ততা মহৎগুণ। সকলকেই এগুলোর অনুসরণ করতে হবে। ৩. বিশ্বস্ত ও সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে হাবিবের কর্মকাণ্ডে ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের অন্যতম শিক্ষা ইসলামি নীতি আদর্শের অনুসরণ প্রকাশ পেয়েছে। কেননা রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে রাখা ব্যবসায়ে ইসলামি আদর্শেরই অনুসরণ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আশিকের কর্মকাণ্ডে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের প্রতিফলন হয়েছে। হাদিসটি হলো- মহানবি (স.) বলেছেন, “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) উক্ত হাদিসের আলোকে বলা যায়। আশিকের কর্মকাণ্ডটি প্রশংসনীয়। তার এরূপ কর্মকান্ডের প্রেক্ষিতে ইমাম সাহেবের উক্তিটি যথার্থ। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের প্রয়োজন পূরণ করে। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। তাই আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অপরিসীম। বৃক্ষরোপণে কোনো লজ্জা নেই। বরং এটি অনেক নেকির কাজ। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা পশুপাখি, জীবজন্তু, কীটপতঙ্গ বৃক্ষের ফল, ক্ষেতের ফসল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব লাভকরে। নিজের অজান্তে অনেক সাওয়াবের অধিকারী হয়ে যায়। তাই বলা যায়, উদ্দীপকে আশিকের কর্মকাণ্ডের প্রেক্ষিতে ইমাম সাহেবের উক্তিটি যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।