"ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।"-ব্যাখ্যা কর।
উত্তর: 'ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সেগুলো হলো- ইমান, সালাত, যাকাত, হজ ও সাওম। বলা হয়েছে, ইসলাম হলো একটা তাঁবু সদৃশ ঘর। ইমান হলো তাঁবুর মধ্যস্থিত মূল খুঁটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ মধ্যস্থিত খুঁটি ছাড়া তাঁবু দাঁড় করানো অসম্ভব। তাঁবুর বাকি চারটি খুঁটিও গুরুত্বপূর্ণ। এগুলো হলো সালাত, যাকাত, হজ ও সাওম। সবগুলো খুঁটি ঠিক থাকলে তাঁবু ঠিকভাবে দন্ডায়মান থাকে। এর কোনো একটি খুঁটি না থাকলে তাঁবু ভুলুন্ঠিত হয়। সুতরাং ইসলামের পূর্ণতার জন্য এ পাঁচটি ভিত্তির সবকটিই গুরুত্বপূর্ণ। একজন পূর্ণাঙ্গ মুসলিম ব্যক্তি এ পাঁচটি বিষয়ের প্রতি যথাযথ গুরুত্বারোপ করে থাকেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
"ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।"-ব্যাখ্যা কর।
উত্তর