শাহিনের আচরণে যে সূরার শিক্ষা লঙ্ঘিত হয় সেটি চিহ্নিত করে তার সম্পর্কে স্ত্রীর মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শাহীনের আচরণে সূরা আদ-দুহার শিক্ষা লঙ্ঘিত হয়। সূরা আদ-দুহায় আল্লাহ তায়ালা মহানবি (স.)-কে প্রদত্ত নিয়ামতের কথা বর্ণনা করেছেন। সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তায়ালা রাসুল (স.)-কে কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দেন। রাসুল (স.)-কে ইয়াতিম ও ভিক্ষুকদের সাথে কঠোর ব্যবহার না করার আদেশ দেন। সূরা আদ-দুহার ৯ ও ১০নং আয়াতে বলা হয়, "সুতরাং আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না এবং প্রার্থীকে বা ভিক্ষুককে ধমক দিবেন না।" উক্ত আয়াতের দুটি শিক্ষা হলো-অভাবী, সাহায্যপ্রার্থী, ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাদের ধমকও দেওয়া যাবে না। বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। উদ্দীপকে শাহিনের আচরণ অর্থাৎ ভিক্ষুককে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেওয়া সূরা আদ-দুহার ১০নং আয়াতের শিক্ষার লঙ্ঘন হয়েছে। শাহীনের এরূপ আচরণের পরিপ্রেক্ষিতে তার স্ত্রীর মন্তব্যটি যথার্থ। দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহর দান। এসব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা সকলের কর্তব্য। কেউ যদি এসব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করে তবে আখিরাতে কল্যাণময় জীবন লাভে সে ব্যর্থ হবে এবং কঠিন আযাবের সম্মুখীন হবে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত শাহীনের আচরণের প্রেক্ষিতে তার স্ত্রীর মন্তব্যটি যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
শাহিনের আচরণে যে সূরার শিক্ষা লঙ্ঘিত হয় সেটি চিহ্নিত করে তার সম্পর্…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর