ইকবাল সাহেবের মুখস্থ করা সূরাগুলোর প্রকার ব্যাখ্যা কর
উত্তর: ইকবাল সাহেবের মুখস্থ করা সূরাগুলো মাক্কি সূরার অন্তর্গত। মহানবি (স.)-এর মদিনায় হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাগুলোকে মাক্কি সূরা বলে। সূরা দুই প্রকার। ১. মাক্কি, ২. মাদানি। ইকবাল সাহেব যেসকল সূরা মুখস্থ করেন তাতে তাওহিদ-রিসালাত বিশ্বাসে আহ্বান জানানো হয়েছে। সূরাগুলো আকারে ছোট এবং আয়াতগুলোও ছোট। যা মাক্কি সূরার বৈশিষ্ট্য। মাক্কি সূরার কতিপয় বৈশিষ্ট্য হলো- ১. মাক্কি সূরাসমূহে তাওহিদ ও রিসালাতের প্রতি আহবান জানানো হয়েছে। ২. মৃত্যুর পরবর্তী জীবন কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। জান্নাত জাহান্নাম তথা আখিরাতের বর্ণনা এসব সূরায় প্রাধান্য লাভ করেছে। ৩. শিরক কুফরের পরিচয় বর্ণনা করে এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে। ৪. মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ৫. এতে পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনি ইয়াতিমদের সম্পদ হরণ করা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কু-প্রথা ও কু-আচরণের বিবরণ রয়েছে। ৬. পূর্ববর্তী নবি-রাসুলগণের সফলতা ও তাদের অবাধ্যদের শোচনীয় পরিণতির বর্ণনা রয়েছে। ৭. এ সূরাগুলোতে শরিয়তের সাধারণ নীতিমালার উল্লেখ রয়েছে। ৮. এতে উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে। ৯. এ সূরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলোও তুলনামূলকভাবে ছোট। ১০. এর শব্দমালা শক্তিশালী, ভাবগম্ভীর ও অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী। ১১. এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এ সকল বৈশিষ্ট্যের আলোকে বলা যায় ইকবাল সাহেব মাক্কি সূরা মুখস্থ করেছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
ইকবাল সাহেবের মুখস্থ করা সূরাগুলোর প্রকার ব্যাখ্যা কর
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর