তথ্য-১ এ পাঠ্যবইয়ের কোন সূরার বিষয়বস্তু ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য-১-এ পাঠ্যবইয়ের সূরা আল-ইনশিরাহ-এর বিষয়বস্তু ফুটে উঠেছে। নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (স.) আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তাঁর বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাঁকে বাধা দিতে চেষ্টা করে। তারা মহানবি (স.) ও নও মুসলিম সাহাবিদের প্রতি অত্যাচার নির্যাতন করতে থাকে। ফলে মুসলমানগণ তাদের অকথ্য জুলম-নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেন। আল্লাহ তায়ালা এ সময় সূরা ইনশিরাহ্ নাযিল করে মহানবি (স.)-কে সান্ত্বনা প্রদান করেন। তিনি উক্ত সূরার ৬, ৭ ও ৮নং আয়াতে বলেন যে, “দুঃখের পরই সুখ আসে।" কাফিরদের এসব অত্যাচার নির্যাতন দীর্ঘস্থায়ী হবে না। বরং তিনি মুসলমানদের বিজয় দান করবেন। এসব দুঃখকষ্টের পর তারা শান্তি ও স্বস্তি লাভ করবে।" তাই বলা যায়, উদ্দীপকে রাহেলা বেগমের একমাত্র উপার্জনকারী ছেলের মৃত্যুতে শোকে ও দুঃখে চরম হতাশ হয়ে পড়া এবং তাকে সান্তনা দিয়ে এলাকাবাসীর পাশে দাড়ানোর ঘটনার সাথে সূরা আল-ইনশিরাহ-এর বিষয়বস্তু সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
তথ্য-১ এ পাঠ্যবইয়ের কোন সূরার বিষয়বস্তু ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর