তাকরিরি হাদিস বলতে কী বোঝায়?
উত্তর: তাকরিরি অর্থ মৌন সম্মতি জ্ঞাপক। রাসুল (সা) এর অনুমোদনসূচক হাদিসকে তাকরিরি হাদিস বলে। অর্থাৎ, সাহাবিগণ রাসুল (স.)-এর সামনে কোনো কথা বলেছেন কিংবা কোনো কাজ করেছেন কিন্তু রাসুল (স.) তা নিজে করেননি এবং তাতে বাধাও দেননি বরং মৌনতা অবলম্বন করে তাতে সম্মতি বা অনুমোদন দিয়েছেন। এরূপ অবস্থা বা বিষয়ের বর্ণনা যে হাদিসে এসেছে সে হাদিসকে তাকরিরি হাদিস বলে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
তাকরিরি হাদিস বলতে কী বোঝায়?
উত্তর