আস্ সুন্নাহ ফাউন্ডেশন ও সাধারণ মানুষের কাজের সাথে সংশ্লিষ্ট হাদিসটি চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আস-সুন্নাহ ফাউন্ডেশন ও সাধারণ মানুষের কাজের সাথে পাঠ্যবইয়ে উল্লিখিত পরোপকার সম্পর্কিত হাদিসটি সামঞ্জস্যপূর্ণ। হাদিসটি হলো মহানবি (স.) বলেন, “এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে তার ভাইয়ের ওপর অত্যাচার করে না, তাকে শত্রুর হাতে সোপর্দ করে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন।" (বুখারি ও মুসলিম) মুসলমানগণ পরস্পর ভাই ভাই। তারা সকলে একই আদর্শে বিশ্বাসী, একই জীবনাদর্শের অনুসারী। ফলে পৃথিবীর যে স্থানেই কোনো মুসলমান থাকুক না কেন সকলেই ইসলামি ভ্রাতৃত্বের বন্ধনে আবন্ধ। সুতরাং এক মুসলমানকে অন্য মুসলমানের প্রতি বেশকিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যেমন- কোনো মুসলমান ভাইয়ের প্রতি কোনোরূপ অন্যায়-অত্যাচার করা যাবে না ও জুলুম-নির্যাতন করা যাবে না। বরং সর্বাবস্থায় তার সাহায্যে এগিয়ে আসতে-হবে। তার জান, মাল, ইজ্জত-সম্মান রক্ষা করতে হবে। শত্রুর মোকাবিলায় তাকে সাহায্যে করতে হবে। ছোট-বড় যেকোনো প্রয়োজনে অপর মুসলমান ভাইয়ে সাধ্যমতো সাহায্য করতে হবে। সামর্থ্য থাকলে ধন-সম্পদ ব্যয় করে তার সাহায্যে এগিয়ে আসতে হবে। অন্যথায় বুদ্ধি পরামর্শ ও সৎ উপদেশের মাধ্যমে সাহায্য করতে হবে। এমনকি প্রয়োজনে দৈহিক পরিশ্রমের মাধ্যমেও তাকে সাহায্য করতে হবে। যেমনটি উদ্দীপকে বর্ণিত বিপদগ্রস্থ বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন খাবার, পানি, ওষুধ ও অন্যান্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাই বলা যায়, আস-সুন্নাহ ফাউন্ডেশনের উক্ত কাজে পরোপকার সম্পর্কিত হাদিসটি প্রতিফলিত হয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
আস্ সুন্নাহ ফাউন্ডেশন ও সাধারণ মানুষের কাজের সাথে সংশ্লিষ্ট হাদিসটি…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর