"নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।" ব্যাখ্যা কর।
উত্তর: মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা আত-তীনের ৪নং আয়াতে বলেছেন, "আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি।” মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করা আল্লাহর অপার অনুগ্রহের মধ্যে উল্লেখযোগ্য একটি বিশেষ অনুগ্রহ। আল্লাহ শুধু মানুষকে সৃষ্টির সেরা বলেই শেষ করেননি, বরং আকৃতি ও কাজে তাকে সেরা হওয়ার যোগ্যতাও দান করেছেন। পৃথিবীর সকল সৃষ্ট জীবের মধ্যে মানুষের গড়নের অবকাঠামো অত্যন্ত চমৎকার ও শৈল্পিক। তাই তাঁর এ অনুগ্রহের কৃতজ্ঞতা জানাতে মানুষকে তাঁরই ইবাদতে ব্রতী হওয়া উচিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
"নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।" ব্যাখ্যা কর।
উত্তর