শেয়ারFacebookWhatsApp

হাসান মেম্বারের কর্মে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: হাসান মেম্বারের কর্মে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটি হলো- “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) এ হাদিসে মহানবি (স.) আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন। আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এ হাদিসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হাদিসটি পাঠ করে আমরা শিক্ষালাভ করি, (১) বৃক্ষরোপণ পুণ্যের কাজ। (২) বৃক্ষরোপণ দ্বারা মানুষ আর্থিকভাবে লাভবান হয়। পরিবেশ সংরক্ষিত থাকে। পাশাপাশি আখিরাতেও প্রতিদান পাওয়া যাবে। (৩) মহানবি (স.) আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। (৪) মানুষের উৎপাদিত ফল, ফসলে পশুপাখি ও অন্য মানুষেরও হক রয়েছে। (৫) উৎপাদিত ফল, ফসল থেকে কোনো প্রাণী কিছু ভক্ষণ করলে তা বিনষ্ট হয় না। বরং তা সদকা হিসেবে আবাদকারীর আমলনামায় লেখা হয়। অতএব বলা যায়, হাসান মেম্বারের নির্বাচনি এলকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বৃক্ষরোপণ নিঃসন্দেহে একটি পুণ্যের কাজ। কাজটিতে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের বাস্তব প্রতিফলন ঘটেছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

হাসান মেম্বারের কর্মে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

হাসান মেম্বার তার নির্বাচনি এলাকায় অনেক জনকল্যাণমূলক কাজ করেন। সড়কের দুই ধারে রকমারি ফলের গাছ লাগান। পক্ষান্তরে, তার বন্ধু একজন ধনী লোক। তিনি আত্মীয়স্বজনের হক আদায় করেন না। গরিব ও অসহায়দের কল্যাণে কাজ করেন না। এমনকি তার বাসায় কোনো ভিক্ষুক গেলে তাকে ধমক দিয়ে বের করে দেন।

Jessore · 2024

উত্তর

যে হাদিসের সনদ রাসূল (সা.) পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে।

উত্তর

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা আত-তীনের ৪নং আয়াতে বলেছেন, "আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি।” মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করা আল্লাহর অপার অনুগ্রহের মধ্যে উল্লেখযোগ্য একটি বিশেষ অনুগ্রহ। আল্লাহ শুধু মানুষকে সৃষ্টির সেরা বলেই শেষ করেননি, বরং আকৃতি ও কাজে তাকে সেরা হওয়ার যোগ্যতাও দান করেছেন। পৃথিবীর সকল সৃষ্ট জীবের মধ্যে মানুষের গড়নের অবকাঠামো অত্যন্ত চমৎকার ও শৈল্পিক। তাই তাঁর এ অনুগ্রহের কৃতজ্ঞতা জানাতে মানুষকে তাঁরই ইবাদতে ব্রতী হওয়া উচিত।

উত্তর

হাসান মেম্বারের কর্মে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটি হলো- “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) এ হাদিসে মহানবি (স.) আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন। আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এ হাদিসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হাদিসটি পাঠ করে আমরা শিক্ষালাভ করি, (১) বৃক্ষরোপণ পুণ্যের কাজ। (২) বৃক্ষরোপণ দ্বারা মানুষ আর্থিকভাবে লাভবান হয়। পরিবেশ সংরক্ষিত থাকে। পাশাপাশি আখিরাতেও প্রতিদান পাওয়া যাবে। (৩) মহানবি (স.) আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। (৪) মানুষের উৎপাদিত ফল, ফসলে পশুপাখি ও অন্য মানুষেরও হক রয়েছে। (৫) উৎপাদিত ফল, ফসল থেকে কোনো প্রাণী কিছু ভক্ষণ করলে তা বিনষ্ট হয় না। বরং তা সদকা হিসেবে আবাদকারীর আমলনামায় লেখা হয়। অতএব বলা যায়, হাসান মেম্বারের নির্বাচনি এলকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বৃক্ষরোপণ নিঃসন্দেহে একটি পুণ্যের কাজ। কাজটিতে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের বাস্তব প্রতিফলন ঘটেছে।

উত্তর

হাসান সাহেবের বন্ধুর কর্মকাণ্ড সূরা আদ-দুহার শিক্ষার পরিপন্থি। সূরা আদ-দুহার শিক্ষার অন্যতম বিষয় হলো- ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব, দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা। অভাবী, সাহায্যপ্রার্থী ও ইয়াতিমদের প্রতি কঠোর না হওয়া। তাদের গালমন্দ কিংবা প্রহার করা যাবে না এবং তাদের ধমকও দেওয়া যাবে না, বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। কিন্তু হাসান সাহেবের বন্ধুর কাজে এর বিপরীত চিত্র প্রকাশ পায়। উদ্দীপকে হাসান সাহেবের বন্ধু আত্মীয়দের হক আদায় করেন না। গরিব ও অসহায়দের সাহায্য করেন না। এমনকি ভিক্ষুকদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেন। অথচ সূরা আদ-দুহায় বলা হয়েছে, আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের বিপদাপদ থেকে রক্ষা করেন, তাদের কল্যাণময় জীবন দান করেন। এছাড়াও বহু নিয়ামত দান করেন। তাই নিয়ামতের কৃতজ্ঞতাস্বরূপ ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব, দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা। অভাবী, সাহায্যপ্রার্থী ইয়াতিমদের প্রতি কঠোর না হওয়া, তাদের গালমন্দ কিংবা মারধর না করা এবং তাদের ধমকও না দেওয়া। বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। সুতরাং বলা যায়, সূরা আদ-দুহা আমাদেরকে নমনীয়তার শিক্ষা গ্রহণ করে কঠোরতা বর্জনের নির্দেশ দেয়। তাই সবার উচিত এ সূরার শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।