ময়না পাড়ের অনুকরণে ভরনিয়ায় বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রক্রিয়াটি শরিয়তের কোন উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: ময়নাপাড়ের অনুকরণে ভরনিয়ায় বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রক্রিয়াটি শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের সাথে সাদৃশ্যপূর্ণ। শরিয়তের চতুর্থ উৎস হলো কিয়াস। কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নতুন নতুন সভ্যতা-সংস্কৃতির উন্মেষ ঘটে। ফলে নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা, জটিলতা সৃষ্টি হয়। এ সমস্ত সমস্যার সমাধান সভ্যতা ও সংস্কৃতির আলোকেই করতে হয়। ইসলামি মূলনীতি অনুযায়ী বিচার-বুদ্ধি প্রয়োগ করে এ সমস্যার সমাধানের পন্থাই হলো কিয়াস। এ প্রেক্ষিতে কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। ভোলার ময়নাপাড়ে কয়েক বছর আগে ভয়াবহ নদীভাঙন দেখা দেয়। তখন পানিসম্পদ মন্ত্রণালয় ময়নাপাড়কে রক্ষার জন্য একটি বাঁধ নির্মাণ করে। এ বছর বর্ষা মওসুমে বরিশালের ভরনিয়ায় হঠাৎ করে মারাত্মকভাবে নদীভাঙন দেখা দেয়। এক সপ্তাহে বিস্তৃত এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যায়। এলাকার জনগণ তখন ভোলার ময়নাপাড়ের অনুরূপ ভরনিয়ায় একটি বাঁধ নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানালে মন্ত্রণালয় তা মঞ্জুর করে। তাই বলা যায়, ময়না পাড়ের অনুকরণে ভরনিয়ায় বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রক্রিয়াটি শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
ময়না পাড়ের অনুকরণে ভরনিয়ায় বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রক্রিয়াটি শ…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর