শীলার মধ্যে কোন ধরনের মনোসামাজিক সমস্যা দেখা দিয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: শীলার মধ্যে অন্তর্মুখী মনোসামাজিক সমস্যা দেখা দিয়েছে। অন্তর্মুখী সমস্যায় সমস্যাগ্রস্ত ছেলেমেয়েরা নানা ধরনের মানসিক ও আবেগীয় জটিলতায় ভোগে। যেমন- হতাশা, উদ্বেগ ইত্যাদি। বাইরে থেকে এ ধরনের সমস্যার প্রকাশ কম থাকে অর্থাৎ তাদের দেখে হয়তো মনে হবে, সে খুবই স্বাভাবিক অবস্থায় আছে। কিন্তু ভিতরে ভিতরে সে খুব যন্ত্রণায় ভুগছে। আবেগীয় এসব সমস্যা পরবর্তীতে বিভিন্ন শারীরিক সমস্যার উদ্ভব ঘটায়। যেমন- হতাশা ও বিষণ্ণতা থেকে খাদ্যে অনীহা, ঘুমের সমস্যা সৃষ্টি হতে পারে। এভাবে অন্তর্মুখী সমস্যা ছেলেমেয়েদের মধ্যে মানসিক ও আবেগীয় জটিলতা সৃষ্টি করে। উদ্দীপকে শীলা ও মেঘলা দুই বান্ধবী এবার এসএসসি পরীক্ষা দিবে। শীলা বান্ধবীদের সাথে কখনও বেড়াতে যেতে চান না। সে সব সময় একা থাকতে পছন্দ করে। পরীক্ষার প্রস্তুতিও তার ভালো না। এ নিয়ে বেশিরভাগ সময় তার মন খারাপ থাকে। যা অন্তর্মুখী মনোসামাজিক সমস্যার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, শীলার মধ্যে অন্তর্মুখী মনোসামাজিক সমস্যা দেখা দিয়েছে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) · সৃজনশীল
শীলার মধ্যে কোন ধরনের মনোসামাজিক সমস্যা দেখা দিয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর