রেবার মধ্যে সংঘটিত সমস্যা স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটায়- কথাটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রেবার মধ্যে সংঘটিত সমস্যাটি বিষণ্ণতা, যা স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটায়। বিষণ্ণতা এক ধরনের মানসিক অবস্থা, যেখানে মনের অসুখী ও একঘেয়েমির অনুভূতি থাকে। এর ফলে দৈনন্দিন স্বাভাবিক কাজের আগ্রহ থাকে না এবং সে হতাশায় ভুগতে থাকে। এ রকম মনের অবস্থা যখন কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে এবং তা শরীরকে প্রভাবিত করে তখন সেটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এ সময় খাবারে অনীহা, ঘুমের ব্যাঘাত ইত্যাদি ধরনের শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। বিষণ্ণতা গুরুত্বর হলে দিনের বেশির ভাগ সময় মন খারাপ থাকে বা বিরক্তির অনুভূতি থাকে; আনন্দময় কোনো কাজে আগ্রহ কমতে থাকে; ওজন কমে যাওয়া বা দৈহিক শক্তি কমে যাওয়া; ঘুমের ব্যাঘাত হওয়া অর্থাৎ বারবার ঘুম ভেঙে যাওয়া; ঘুম আসতে চায় না; রাতে একা একা পায়চারি করা; সামান্য কথাতে রেগে যাওয়া; মনোযোগের অভাব; নিজের ক্ষতির চিন্তা করা কিংবা আত্মহত্যার পরিকল্পনা করা প্রভৃতি দেখা দিতে পারে। উদ্দীপকে আমরা দেখি, ১৪ বছর বয়সী রেবার বাবা-মা উভয়ই চাকরিজীবী। বাড়িতে সে প্রায় একা থাকে। ইদানীং সে সামান্য কথায় রেগে যায় এবং রাতে একা একা পায়চারি করে। রেবার এ ধরনের মানসিক অবস্থা কোনোভাবেই কাম্য নয়। বিষণ্ণতায় ছেলেমেয়েরা নিজেকে খুব একা, অসহায় মনে করে। সামান্য কারণেই তারা কেঁদে ফেলে। তারা কর্মদক্ষতা হারায় এবং গুরুতর হলে আত্মহননের চিন্তা করে থাকে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, বিষণ্ণতায় অত্যন্ত ভয়াবহ পরিণতির সৃষ্টি হতে পারে, যা স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটায়।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) · সৃজনশীল
রেবার মধ্যে সংঘটিত সমস্যা স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটায়- কথাটির যথার…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর