উদ্দীপকে মেঘলার মনোসামাজিক সমস্যা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মেঘলার মনোসামাজিক সমস্যা থেকে উত্তরণের জন্য তার বাবা-মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব বাবা-মায়ের। সন্তান যদি কোনো কারণে মানসিক চাপের সম্মুখীন হয় তাহলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে বাবা-মাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হয়। পরীক্ষার সময় এগিয়ে আসতে থাকলে মেঘলার মধ্যে মানসিক চাপের সৃষ্টি হয়। যার ফলে সে খাওয়া-দাওয়া ছেড়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হতে থাকে। এক্ষেত্রে তার বাবা-মা তাকে সাহস দিতে পারেন, ধৈর্যধারণ করতে বলতে পারেন। ফলে সে আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাবে। তার বাবা-মা তার মনের অবস্থা বুঝে তাকে সমাধান প্রদানের চেষ্টা করবেন। তাকে পরিকল্পনা করে পড়ালেখা করতে বলবেন। এতে সময়মতো সব পড়া সে শেষ করতে পারবে। ফলে তার মধ্যে কোনো মানসিক চাপ সৃষ্টি হবে না। এছাড়া, নিয়মিত মেঘলার পড়ালেখার খোঁজ খবর নিবেন। উপরিউক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মেঘলার মনোসামাজিক সমস্যা থেকে উত্তরণ সম্ভব।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে মেঘলার মনোসামাজিক সমস্যা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর