উদ্দীপকে রিমার আচরণে যে সমস্যা প্রকাশ পেয়েছে তার কারণ এবং উত্তরণের উপায়সমূহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ঘটনাটিতে একটি কিশোরী মেয়ের শারীরিক ও মানসিক সমস্যার কথা বলা হয়েছে। এ ধরনের সমস্যাগুলোর মধ্য দিয়ে কৈশোরের মনোসামাজিক সমস্যার চিত্র ফুটে উঠেছে। কৈশোরের মনোসামাজিক সমস্যার কারণগুলো হলো- কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃসংবাদ; পারিবারিক বিশৃঙ্খলা, দরিদ্রতা, বঞ্চনা, দুঃখ-বেদনা, নিরাপত্তার অভাব; সামাজিক উৎপীড়ন, সামাজিক বৈষম্য, নৈতিকতার অবক্ষয়; নিজের ইচ্ছা বা বাসনা পূরণ না হওয়া; ক্রমাগত কাজের চাপ; পরীক্ষার সময় পর্যাপ্ত প্রস্তুতি না থাকা; সবসময় আতঙ্কগ্রস্ত থাকা প্রভৃতি। কৈশোরের মনোসামাজিক সমস্যা থেকে উত্তরণের উপায়- i. যেকোনো বেদনাদায়ক অবস্থায় বা দুর্ঘটনায় মনোবল বজায় রাখতে হবে। ii. ধৈর্যধারণ করতে হবে। ধৈর্যধারণ করা মানুষের একটি বড় গুণ। iii. পারিবারিক কোনো বিষয় মানসিক চাপের কারণ হলে, পরিবারের সবাই আলোচনা করে তা মোকাবিলা করতে হবে। iv. কারও কোনো বৈষম্যমূলক আচরণে মন খারাপ হলে, তার সাথে কথা বলে নিজের মনের অবস্থা বোঝানোর চেষ্টা করতে হবে। v. পরীক্ষায় খারাপ করে যাতে হতাশায় পড়তে না হয় সেজন্য সময়মতো ভালোভাবে পড়াশোনা করতে হবে। vi. সময় পরিকল্পনা বা কর্মপরিকল্পনা করে সময়মতো সব কাজ শেষ করতে হবে। এতে মানসিক চাপ সৃষ্টি হবে না এবং জীবনে সাফল্য আসবে। vii. মনে যদি কোনো আতঙ্ক, ভয় বা দুর্ভাবনার সৃষ্টি হয় তা থেকে মুক্তির জন্য বিষয়টি নিয়ে বিশ্বস্ত নির্ভরযোগ্য বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শিক্ষকের সাথে আলাপ করতে হবে। viii. বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। ভালো ও সৎ মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। ix. কেউ বিরক্ত করলে বা অযৌক্তিক কোনো কথা বললে দৃঢ়তার সাথে তা মোকাবিলা করতে হবে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে রিমার আচরণে যে সমস্যা প্রকাশ পেয়েছে তার কারণ এবং উত্তরণের …
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর