মনোসামাজিক সমস্যা বলতে কী বোঝ?
উত্তর: অধিকাংশ কৈশোরের ছেলেমেয়েরা বড় ধরনের সমস্যা ছাড়াই বয়ঃসন্ধিক্ষণ বয়স পার করে দেয়। কিন্তু কেউ কেউ আছে যারা সাংঘাতিকভাবে তাদের জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং তাদের সমস্যা তাদের পরিবারের সদস্য, প্রতিবেশী, সহপাঠী সবার জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এগুলো পরোক্ষভাবে সমাজের সবাইকেই প্রভাবিত করে। এ সমস্যাগুলোই মনোসামাজিক সমস্যা। কৈশোরকালে মনোসামাজিক সমস্যার মধ্যে পড়ে বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতা, মাদকাসক্তি, বিষণ্ণতা, স্কুল পলায়ন ইত্যাদি।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) · সৃজনশীল
মনোসামাজিক সমস্যা বলতে কী বোঝ?
উত্তর