উদ্দীপকে নীতুর মধ্যে কোন ধরনের সমস্যা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দশম শ্রেণির ছাত্রী নীতু ইদানীং ক্লাসে খুব চুপচাপ থাকে। কারও কথায় সাড়া দিতে চায় না। এমনটি পছন্দের কাজগুলোতেও আগ্রহ পায় না। এক্ষেত্রে নীতুর মধ্যে ফুটে উঠেছে বিষণ্ণতা। বিষণ্ণতা এক ধরনের মানসিক অবস্থা, যেখানে মনের অসুখী ও একঘেয়েমির অনুভূতি থাকে। এর ফলে দৈনন্দিন স্বাভাবিক কাজে আগ্রহ থাকে না এবং সে হতাশায় ভুগতে থাকে। বিষণ্ণতার কতিপয় লক্ষণ হলো- ১. দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকা বা বিরক্তির অনুভূতি থাকা। ২. আনন্দময় কোনো কাজেও আগ্রহ না থাকা। ৩. মনোযোগের অভাব। কোনো কিছু মনে রাখতে না পারা প্রভৃতি। উদ্দীপকের নীতুর মধ্যে এ বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। আর তাই নিশ্চিতভাবে সে মানসিক বিষণ্ণতার জটিল সমস্যায় ভুগছে বলা যায়।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে নীতুর মধ্যে কোন ধরনের সমস্যা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর