তন্ময়ের মাদকাসক্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: তন্ময়ের মাদকাসক্ত হওয়ার কারণ হলো পারিবারিক বন্ধনের অভাব। সাধারণত পারিবারিক বন্ধনের অভাব বা পরিবারের অতিরিক্ত প্রশ্রয় বহির্মুখী সমস্যার উদ্ভদ্ধ ঘটায়। কৈশোরের মনোসামাজিক সমস্যা দুই ধরনের হয়। একটি অন্তর্মুখী ও অপরটি বহির্মুখী। অন্তর্মুখী সমস্যায় সমস্যাগ্রস্ত ছেলেমেয়েরা নানা ধরনের মানসিক ও আবেগীয় জটিলতায় ভোগে। যেমন- হতাশা ও উদ্বেগ। বহির্মুখী সমস্যার ক্ষেত্রে সমস্যাগ্রস্ত ছেলেমেয়েদের সমস্যা তা আচরণে প্রকাশ পায়। বহির্মুখী মনোসামাজিক সমস্যা হলো মাদকাসক্তি, বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা। উদ্দীপকের তন্ময়ের ববা-মা উভয়ই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তারা নিজেদের নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। ক্লাব পার্টিতে সময় কাটান। তাদের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে। তন্ময়ের জন্য তাদের কাছে কোনো সময় নেই। উদ্দীপকের আলোচনায় বোঝা যাচ্ছে যে, তন্ময় পারিবারিক বন্ধন হতে বঞ্চিত। বাবা-মায়ের কাছ থেকে যে সময়, আদর-ভালোবাসা তার পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না। এ কারণে সে বখাটে ছেলেদের সঙ্গে মিশছে। পড়াশোনায় ভালো করছে না। বখাটে ছেলেদের সঙ্গে মিশে সে মাদকাসক্ত হয়ে পড়ছে। বাবা-মায়ের দায়িত্বহীনতার কারণে আজ তার এ পরিণতি। সুতরাং, পারিবারিক বন্ধনের অভাবই তন্ময়ের মাদকাসক্ত হওয়ার কারণ।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৮ : কৈশোরের মনোসামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ (Full Syllabus) · সৃজনশীল
তন্ময়ের মাদকাসক্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর