সুমার ব্যবহৃত তন্তুর পোশাকের যত্নের ক্ষেত্রে কোন দিকগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার প্রয়োজন ছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুমা তুলা তন্তু থেকে তৈরি সুতি বস্ত্র ব্যবহার করে। সুমার ব্যবহৃত তুলা তন্তুর পোশাক ব্যবহারে আরামদায়ক; তাই পোশাক পরিচ্ছদে তুলা তন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ তন্তুর পোশাক যত্ন নেওয়া সহজ। তবে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয়। সুতি বস্ত্র বেশ তাপ সহ্য করতে পারে, এজন্য ইস্ত্রি করার সময় বেশি সাবধানতা অবলম্বন না করলেও চলে। গরম পানি দিয়ে প্রয়োজনে সিদ্ধ ও করা যায়। তবে অনেক দিন যাবৎ সূর্যালোকের সংস্পর্শে থাকলে সুতি বস্ত্র হলুদ রং ধারণ করে এবং দুর্বল হয়ে যায়। স্যাঁত স্যাঁতে অবস্থায় রাখলে তিলা পড়ে। শক্তিশালী এসিডে এই তন্তুর পোশাক ক্ষতিগ্রস্ত হয়, মৃদু এসিডে ক্ষতিগ্রস্ত হয় না। ব্লিচিং করা যায়, তবে ব্লিচিংয়ের ফলে কাপড়ের আয়ু হ্রাস পায়। উদ্দীপকে আমরা দেখি, সুমা তার পরিধেয় সুতি পোশাক শক্তিশালী এসিডে ধোয় এবং বাইরে থেকে এসে বাতাসে না শুকিয়ে ভাঁজ করে রেখে দেয়। ফলে কালো কালো দাগ পড়ে যায়। সুতি বস্ত্রের বৈশিষ্ট্যের আলোকে আমি মনে করি, সুমা তার পোশাকের যত্নের ক্ষেত্রে কিছু ব্যাপার খেয়াল করা প্রয়োজন ছিল। তুলা তন্তুর পোশাক শক্তিশালী এসিডে ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে সুমা তার ব্যবহৃত পোশাক মৃদু এসিডে ধুতে পারত অথবা ধোয়ার অন্য উপকরণ ব্যবহার করতে পারত। তাছাড়া বাইরে থেকে এসে বাতাসে শুকিয়ে কাপড় ভাজ করে রাখলে কাপড়ে কালো কালো দাগ পড়ত না। সুতরাং, সুমা তার পোশাকের যত্নের ক্ষেত্রে উপরিউক্ত বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়ার প্রয়োজন ছিল।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৪ : বয়ন তত্ত্ব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৪ : বয়ন তত্ত্ব (Full Syllabus) · সৃজনশীল
সুমার ব্যবহৃত তন্তুর পোশাকের যত্নের ক্ষেত্রে কোন দিকগুলোর প্রতি দৃষ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর