ব্যবহারের ক্ষেত্রে নাইলনকে কেন অনস্বীকার্য বলা হয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: ব্যবহারের ক্ষেত্রে নাইলন অনস্বীকার্য। এ উক্তিটি যথার্থ। নাইলন তন্তুর বহুমুখী ব্যবহার রয়েছে। এ তন্তু ওজনে হালকা। তবে বেশ মজবুত, নমনীয় ও দীর্ঘস্থায়ী। টেকসই ও স্থিতিস্থাপক বলে নাইলন তন্তু বিছানার চাদর, মশারি, আসবাবপত্রের ঢাকনা ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও ছাতার কাপড়, ফিতা, লেস, মাছ ধরার জাল ইত্যাদি তৈরিতে নাইলনের সুতা ব্যবহৃত হয়। এ তন্তুর তৈরি বস্ত্র ধোয়া ও শুকানো সহজ। এজন্য বর্ষার দিনে এটি বেশি ব্যবহৃত হয়। নাইলনের তন্তু অন্যান্য তন্তুর সমন্বয়ে নানা গুণসম্পন্ন বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। যেমন- নাইলন-রেয়ন, নাইলন-সুতি ইত্যাদি। এ তন্তুর তৈরি কাপড় সহজে ময়লা হয় না এবং খুব বেশি ইস্ত্রি করার প্রয়োজন হয় না। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ব্যবহারের ক্ষেত্রে নাইলনের কাপড় অনস্বীকার্য।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৪ : বয়ন তত্ত্ব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৪ : বয়ন তত্ত্ব (Full Syllabus) · সৃজনশীল
ব্যবহারের ক্ষেত্রে নাইলনকে কেন অনস্বীকার্য বলা হয়েছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর