রূপা ও জারার কেনা কাপড় দুটির মধ্যকার তুলনামূলক পার্থক্য নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকে রূপার কেনা কাপড়টি নাইলন তন্তুর তৈরি এবং জারার কেনা কাপড়টি ফ্ল্যাক্স তন্তুর তৈরি। রূপার পছন্দ করা কাপড়টি থেকে সুতা বের করে আগুনে ধরলে ধীরে ধীরে পোড়ে এবং শাকের মতো গন্ধ বের হয়। এ পরীক্ষার মাধ্যমে বোঝা যায়, কাপড়টি নাইলন তন্তুর তৈরি। আর জারার কেনা কাপড়টি - হাতে স্পর্শ করলে ঠান্ডা ও নরম অনুভূতি হয়। আগুনের শিখা থেকে সরিয়ে আনার পরও পুড়তে থাকে এবং ছাই দেখতে ধুসর রঙের হয়। এ পরীক্ষার থেকে বোঝা যায়, কাপড়টি ফ্ল্যাক্স তন্তুর তৈরি। নাইলনের বস্ত্র মজবুত ও ওজনে হালকা হওয়ায় এর বহুমুখী ব্যবহার দেখা যায়। নাইলনের বস্ত্র সহজেই ধোয়া ও শুকানো যায়। এজন্য বর্ষার দিনে বেশি ব্যবহার করা হয়। নাইলনের তন্তু অন্যান্য তন্তুর সমন্বয়ে নানা ধরনের গুণসম্পন্ন বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। যেমন-'নাইলন-সুতি, নাইলন-পশম, নাইলন-রেয়ন ইত্যাদি। ময়লার প্রতি আকর্ষণ কম বলে সহজে ময়লা ধরে না। বেশি ইস্ত্রি করারও দরকার হয় না। অন্যদিকে, ফ্ল্যাক্স তন্তু খুব মজবুত ও ঠান্ডা। এটি পরিধানে আরামবোধ হয়। এগুলো সহজেই ধোয়া যায় এবং সূর্যালোকে নষ্ট হয় না। তন্তুর গঠনগত কারণে এটি সহজে ময়লা হয় না। পানি শোষণ ক্ষমতা অনেক বেশি থাকায় এ তন্তুর তৈরি লিনেন বস্ত্র গরমের দিনের জন্য আরামদায়ক।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৪ : বয়ন তত্ত্ব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৪ : বয়ন তত্ত্ব (Full Syllabus) · সৃজনশীল
রূপা ও জারার কেনা কাপড় দুটির মধ্যকার তুলনামূলক পার্থক্য নিরূপণ করো।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর