শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের গরুর খাদ্যটি সংরক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে অতিরিক্ত ঘাস ও ভুট্টা দিয়ে সংরক্ষিত গরুর খাদ্যটি হলো সাইলেজ। নিচে সাইলেজ তৈরির পদ্ধতি ব্যাখ্যা করা হলো- ১. সাইলেজ তৈরির জন্য ভুট্টা, নেপিয়ার, গিনি ঘাস বেশি উপযোগী। ২. ফুল আসার সময় রসালো অবস্থায় ঘাস কাটতে হয়। ৩. ঘাস কেটে বায়ুনিরোধক স্থানে বা সাইলোপিটে রাখা হয়। ৪. সাইলোপিটে রাখার সময় ঘাসগুলোর উপর ঝোলা গুড়ের দ্রবণ ছিটিয়ে দিতে হয়। ৫. তারপর বায়ু চলাচল বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে সাইলেজ তৈরি করা হলে তার খাদ্যগুণ ঠিক থাকবে এবং অনেক দিন সংরক্ষণ করা যাবে।

SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল

উদ্দীপকের গরুর খাদ্যটি সংরক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর।

উদ্দীপক

তখন ছিল বর্ষাকাল। কৃষক সালাম মিয়া তার কিছু জমিতে ভুট্টার আবাদ করেন। প্রতিদিন তাঁর খামারের গরুগুলোকে তাজা ঘাসের পাশাপাশি ভুট্টার পাতা খেতে দিতেন। ফলে তিনি আশানুরূপ উৎপাদন পেতেন। কিন্তু প্রয়োজনের তুলনায় উৎপাদন বেশি হওয়ায় তিনি অতিরিক্ত ঘাস ও ভুট্টার গাছগুলো পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সংরক্ষণ করেন।

Jessore · 2025

উত্তর

শস্যের বীজ মাটিতে সুষ্ঠুভাবে বপন ও পরবর্তী পর্যায়ে চারাগাছ বৃদ্ধির জন্য মাটিকে যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আঁচড়ে আগাছামুক্ত, নরম, আলগা ও ঝুরঝুরা করা হয় তাকে ভূমিকর্ষণ বলে।

উত্তর

রিল ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ। প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হলে জমির ঢাল বরাবর লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়। যা অনেকটা হাতের রেখার মতো। এই ছোট ছোট রেখা কালক্রমে দৈর্ঘ্য ও প্রস্থে বড় হতে থাকে। বৃষ্টির পানির স্রোতধারায় উর্বর মাটি জমি থেকে স্থানচ্যুত হয় ফলে জমি উর্বরতা হারায় এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারেও অসুবিধা সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকে অতিরিক্ত ঘাস ও ভুট্টা দিয়ে সংরক্ষিত গরুর খাদ্যটি হলো সাইলেজ। নিচে সাইলেজ তৈরির পদ্ধতি ব্যাখ্যা করা হলো- ১. সাইলেজ তৈরির জন্য ভুট্টা, নেপিয়ার, গিনি ঘাস বেশি উপযোগী। ২. ফুল আসার সময় রসালো অবস্থায় ঘাস কাটতে হয়। ৩. ঘাস কেটে বায়ুনিরোধক স্থানে বা সাইলোপিটে রাখা হয়। ৪. সাইলোপিটে রাখার সময় ঘাসগুলোর উপর ঝোলা গুড়ের দ্রবণ ছিটিয়ে দিতে হয়। ৫. তারপর বায়ু চলাচল বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে সাইলেজ তৈরি করা হলে তার খাদ্যগুণ ঠিক থাকবে এবং অনেক দিন সংরক্ষণ করা যাবে।

উত্তর

উদ্দীপকে কৃষক সালাম মিয়ার গৃহীত সিদ্ধান্তটি হলো পশুখাদ্য হিসেবে ঘাস ও ভুট্টা সংরক্ষণ। নিচে তার এ সিদ্ধান্তটি যথাযথ মূল্যায়ন করা হলো- বাংলাদেশে প্রাপ্ত গবাদিপশুর খাদ্যের বেশির ভাগ কৃষি শস্যের উপজাত। আবার ঘাসও গবাদিপশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাদ্য। বর্ষা মৌসুমে অনেক ঘাস উৎপাদিত হওয়ায় তা গবাদিপশুকে খাওয়ানোর পরও অতিরিক্ত থেকে যায়। আবার উৎপাদন মৌসুমে। প্রচুর ভুট্টা এবং শীতকালেও অতিরিক্ত শিম গোত্রীয় ঘাস উৎপাদন হয়। তাই এ অতিরিক্ত ঘাস সংরক্ষণের প্রয়োজন। যখন ঘাসের অভাব হয় তখন এ সংরক্ষিত ঘাস গবাদি পশুকে সরবরাহ করা হয়। আর এর একটি অন্যতম প্রধান উদ্দেশ্য হলো খাদ্যকে রোগ জীবাণু ও পচনের হাত থেকে রক্ষা করা। আমাদের বাংলাদেশের জলবায়ু সারা বছর ঘাস উৎপাদনের জন্য সুবিধাজনক নয়। তাই সাইলেজ ও হে পদ্ধতিতে ঘাস সংরক্ষণ আমাদের দেশের জলবায়ুর প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হে ও সাইলেজ উৎপাদনের মাধ্যমে আমরা সারা বছর গবাদিপশুর ঘাসের চাহিদা পূরণ করতে পারব। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, বাংলাদেশের জলবায়ুর প্রেক্ষাপটে কৃষক সালাম মিয়ার গৃহীত সিদ্ধান্তটি অত্যন্ত মূল্যবান ও যথার্থ।
SSCকৃষিশিক্ষাঅধ্যায়-১ : কৃষি প্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

খালেক মিয়ার গরুর খামারটি লাভজনক না হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নেন। কর্মকর্তা খামারের গরুগুলোকে ইউরিয়া মোলাসেস খড় খাওয়ানোর পরামর্শ দেন। প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী কাজ করায় খামারটি পরবর্তীতে লাভজনক খামার হিসেবে প্রতিষ্ঠিত হয়।

Combined · 2018

গ
খালেক মিয়া কীভাবে ইউরিয়া মোলাসেস খড় তৈরি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অ্যালজি একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য কেন?

অ্যালজি একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হাম পুলিং কী?

হাম পুলিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কবীর সাহেব এবার উফশী জাতের ধান চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন। এর কিছু ধান ২ দিন রোদে শুকিয়ে বীজ হিসেবে বস্তায় নিজেই সংরক্ষণ করেন। পরবর্তী বছরে চারা তৈরির উদ্দেশ্যে বীজগুলো বের করে দেখেন পোকা আক্রমণ করেছে এবং অংকুরোদগম পরীক্ষা করে দেখেন যে বীজগুলো গজায়নি। এতে তিনি হতাশ হন। কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে তিনি বলেন, বীজগুলো ভালোভাবে সংরক্ষণ হয়নি।

Combined · 2019

গ
কবীর সাহেবের বীজগুলো সঠিকভাবে গজানোর জন্য কীরূপ ভূমিকা রাখা উচিত ছিল? ব্যাখ্যা করো।
ঘ
কৃষি কর্মকর্তার পরামর্শটি সঠিক ছিল কিনা তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কোন ধরনের ভূমিক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়? ব্যাখ্যা করো।

কোন ধরনের ভূমিক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আলু চাষের ক্ষেত্রে কোন মাটি উপযোগী?

আলু চাষের ক্ষেত্রে কোন মাটি উপযোগী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম মিয়া মাছ চাষের প্রশিক্ষণ গ্রহণ করে তার পুকুরে ৫ কেজি পোনা ছাড়েন এবং নিয়মিত সম্পূরক খাদ্য প্রদান করেন। ৬ মাস পর তিনি পুকুর থেকে ৫০ কেজি মাছ সংগ্রহ করেন। এ ৬ মাসে তিনি ৭২ কেজি সম্পূরক খাদ্য প্রদান করেন। তার সফলতা দেখে গ্রামের আরও কিছু চাষি মাছ চাষে উৎসাহিত হয়ে মাছ চাষের কার্যক্রম গ্রহণ করেন। কিন্তু যথাযথ সফলতা অর্জনে ব্যর্থ হয়ে তারা মৎস্য কর্মকর্তার শরণাপন্ন হলেন। তিনি বলেন, “মাছ চাষে রহিম মিয়ার পদক্ষেপটি যথার্থ ছিল।”

Dhaka · 2020

গ
রহিম মিয়ার পুকুরের FCR\text{FCR} নির্ণয় করো।
ঘ
উদ্দীপকে মৎস্য কর্মকর্তার উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.পুকুরে মাছ চাষে সম্পূরক খাদ্য দেওয়া হয় কেন?

পুকুরে মাছ চাষে সম্পূরক খাদ্য দেওয়া হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জিওল মাছ কী?

জিওল মাছ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।খালেক মিয়া কীভাবে ইউরিয়া মোলাসেস খড় তৈরি করেছেন? ব্যাখ্যা করো।অ্যালজি একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য কেন?হাম পুলিং কী?কৃষি কর্মকর্তার পরামর্শটি সঠিক ছিল কিনা তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।কবীর সাহেবের বীজগুলো সঠিকভাবে গজানোর জন্য কীরূপ ভূমিকা রাখা উচিত ছিল? ব্যাখ্যা ককোন ধরনের ভূমিক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়? ব্যাখ্যা করোআলু চাষের ক্ষেত্রে কোন মাটি উপযোগী?উদ্দীপকে মৎস্য কর্মকর্তার উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।রহিম মিয়ার পুকুরের [গণিত] নির্ণয় করো।পুকুরে মাছ চাষে সম্পূরক খাদ্য দেওয়া হয় কেন?জিওল মাছ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।