কবীর সাহেবের বীজগুলো সঠিকভাবে গজানোর জন্য কীরূপ ভূমিকা রাখা উচিত ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: কবীর সাহেবের বীজগুলো সঠিকভাবে গজানোর জন্য যথাযথভাবে শুকানো ও সংরক্ষণ করা উচিত ছিল। সাধারণত বীজের আর্দ্রতা ১২-১৩ শতাংশে নামাতে প্রায় তিন দিন উপযুক্ত রোদে বা সূর্যতাপে শুকাতে হয়। এছাড়া বীজের জীবনীশক্তির গুণাগুণ সংরক্ষণে বীজকে অপর্যাপ্ত তাপ বা অতিরিক্ত বেশি তাপে শুকানো উচিত নয়। কবীর সাহেবের সংগৃহীত বীজ মাত্র দুই দিনেই শুকিয়ে বস্তায় সংরক্ষণ করা উচিত হয়নি। এতে তার সংগৃহীত বীজের জীবনীশক্তি কমে গিয়েছিল। একই সাথে বীজের অঙ্কুরোদগম ক্ষমতা হ্রাস পেয়েছিল। এমনকি পোকা আক্রমণ করে তার বীজের গুণগতমান নষ্ট করে ফেলেছিল। বীজ পোকার আক্রমণ থেকে রক্ষা করতে বীজের বস্তায় নিমের পাতা, নিমের শিকড়, আপেল বীজের গুঁড়া, বিশকাটালি রাখা উচিত ছিল। তাই বলা যায়, সঠিকভাবে গজানোর জন্য বীজের আর্দ্রতা পরিমিত মাত্রায় আনা এবং সঠিকভাবে সংরক্ষণ উচিত ছিল।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
কবীর সাহেবের বীজগুলো সঠিকভাবে গজানোর জন্য কীরূপ ভূমিকা রাখা উচিত ছি…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
