উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মাছ চাষের পুকুরের যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো মাছ চাষের আদর্শ পুকুরের বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ- i. পুকুরটি বন্যামুক্ত হয়। এ জন্য পুকুরের পাড় যথেষ্ট উঁচু থাকে। ii. পুকুরের মাটি দোআঁশ, পলি-দোআঁশ বা এঁটেল-দোআঁশ প্রকৃতি হয়। iii. পুকুরে সারা বছর পানি থাকে যা চাষের জন্য অধিক উপযুক্ত। iv. পুকুরের পানির গভীরতা [গণিত] মিটার হয় যা সুবিধাজনক। v. পুকুরটি খোলামেলা স্থানে হয় এবং পাড়ে কোনো বড় গাছপালা থাকে না। এতে পুকুর প্রচুর আলো-বাতাস পায়। ফলে পুকুরে সালোকসংশ্লেষণ বেশি ও মাছের খাদ্য বেশি তৈরি হয়। পানিতে পর্যাপ্ত অক্সিজেন মিশে। উত্তর-দক্ষিণমুখী পুকুরে সূর্যালোক বেশি পাবে। vi. পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকে না। তলার কাদার পুরুত্ব [গণিত] সেমি এর বেশি হওয়া উচিৎ না। vii. চাষের পুকুরের আয়তন [গণিত] শতক হয় যাতে ব্যবস্থাপনা সহজ হয়। পুকুরের আকৃতি সাধারণত আয়তাকার হয়। কারণ এতে জাল টেনে মাছ আহরণ করা সহজ হয়। viii. পুকুরের পাড়গুলো [গণিত] হারে ঢালু হয় যা সবচেয়ে ভালো কারণ পুকুরের তলা হতে পুকুরের পাড় যতটুকু উঁচু হবে পাড় ঢালু হয়ে পুকুরের তলার দিকে দ্বিগুণ দূরত্বে গিয়ে মিশবে। উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহ মাছ চাষের আদর্শ পুকুরে দেখা যায়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-২: কৃষি উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-২: কৃষি উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
