উদ্দীপকে উল্লিখিত 'ক' এর গুণাগুণমূহ কীভাবে মাছ চাষের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে? তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' এর ভৌত গুণাগুণ পুকুরে অত্যাবশ্যক। তার কারণ নিম্নে দেওয়া হলো- i. গভীরতা : পুকুরের অধিক গভীরে মাছের প্রাকৃতিক খাদ্য প্লাংকটন তৈরি হয় না। সেখানে অক্সিজেনেরও অভাব হতে পারে। আবার পুকুর অগভীর হলে গ্রীষ্মকালে পানি অতিরিক্ত গরম হয়ে যায়। ফলে মাছ রোগাক্রান্ত হয় এবং উৎপাদন হ্রাস পায়। এজন্য পুকুরের পানির গভীরতা [গণিত] মিটার হওয়া সুবিধাজনক। ii. তাপমাত্রা : মাছের বৃদ্ধি তাপমাত্রার ওপর নির্ভর করে। তাপমাত্রা কম থাকার কারণে শীতকালে মাছ খাদ্য গ্রহণ কমিয়ে দেয়। ফলে মাছের বৃদ্ধি কমে যায়। iii. ঘোলাত্ব : পুকুরে কাদার পরিমাণ বেশি হয়ে গেলে পানি ঘোলা হয়ে যায়। ফলে পুকুরের পানিতে সূর্যালোক প্রবেশ বাধাগ্রস্ত হয়। এজন্য মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যহত হয়। তাই পুকুরের তলার কাদার পুরুত্ব [গণিত] সেমি এর বেশি হওয়া ঠিক নয়। iv. সূর্যালোক : পুকুরে সূর্যালোক বেশি পড়লে সালোকসংশ্লেষণ ভালো হয়। ফলে ফাইটোপ্লাংকটন বেশি উৎপাদিত হয় এবং মাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়। এজন্য পুকুরটি খোলামেলা স্থানে হওয়া উচিত এবং পাড়ে কোনো বড় গাছপালা না থাকলে ভালো হয়। অতএব, পুকুরে মাছ চাষের ক্ষেত্রে উল্লিখিত ভৌত গুণাগুণগুলো ঠিক রাখা অত্যাবশ্যক।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-২: কৃষি উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-২: কৃষি উপকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' এর গুণাগুণমূহ কীভাবে মাছ চাষের ক্ষেত্রে প্রভা…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
