শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে মৎস্য সংরক্ষণ আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয়- বিশ্লেষণ কর।

উত্তর: আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে ক্রমান্বয়ে মাছ উৎপাদন কমে যাচ্ছে এবং কিছু প্রজাতি হারিয়ে যাচ্ছে। মাছ উৎপাদন ও জীববৈচিত্র্য যাতে গ্রহণযোগ্য পর্যায়ে থাকে এজন্য সরকার মাছের আকার, প্রজনন ও বৃদ্ধির সময়, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে ১৯৫০ সালে "মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০" প্রণয়ন করে। এটি 'মৎস্য সরক্ষণ আইন' নামে পরিচিত। মৎস্য সংরক্ষণ আইনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের অন্যতম একটি কৌশল হলো মৎস্য অভয়াশ্রম। মৎস্য অভয়াশ্রম মাছের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে, একই সাথে মাছের অবাধ প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং সম্প্রসারণ করে। এছাড়াও মৎস্য আইনে নিষিদ্ধ মাছ আহরণের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। সরকার ঘোষিত মৎস্য অভয়াশ্রম বা ক্ষেত্র তৈরি করার মাধ্যমে জনগণের মধ্যে মৎস্য সংরক্ষণের সচেতনতা সৃষ্টি হয় এবং তারা এই বিষয়ে সচেষ্ট থাকে। মৎস্য আইনের বিধিসমূহ মেনে চলে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে মৎস্য সংরক্ষণ আইনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত করার ক্ষেত্রে মৎস্য অভয়াশ্রম একটি গুরুত্বপূর্ণ বিষয়।

SSC কৃষিশিক্ষা অধ্যায়-২: কৃষি উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-২: কৃষি উপকরণ · সৃজনশীল

উদ্দীপকের বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে মৎস্য সংরক্ষণ আইনের একটি গু…

উদ্দীপক

চিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Barisal · 2024

উত্তর

পুকুরের তলায় অতিরিক্ত কাদার উপস্থিতি, জৈব পদার্থের পচন, বেশি সার প্রয়োগ, ঘোলাত্ব, মেঘলা আবহাওয়া ও তাপমাত্রা বৃদ্ধিতে পানিতে অক্সিজেনের অভাব হলে মাছ পানির উপর ভেসে হা করে অক্সিজেন গ্রহণ করে। একে মাছের খাবি খাওয়া বলে।

উত্তর

মাছের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার জন্য মাঝের অভয়াশ্রম স্থাপন করা হয়। এছাড়া মাছের অবাধ প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং সম্প্রসারণ করার জন্য মাছের নিরাপদ আশ্রয় তৈরির মাধ্যমে বিলুপ্তপ্রায় বা মাছের বিপন্ন প্রজাতি সংরক্ষণ করার জন্য। এছাড়া প্রজননক্ষম মাছকে রক্ষার মাধ্যমে বংশবৃদ্ধি ও মজুদ বৃদ্ধি করাসহ জলজ পরিবেশে মাছের জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য মাছের অভয়াশ্রম স্থাপন করা হয়।

উত্তর

উদ্দীপকের বিষয়টি হলো- মৎস্য অভয়াশ্রম যা মৎস্য সম্পদ রক্ষার একটি আইনগত বিধি। মৎস্য অভয়াশ্রম ঘোষণার মাধ্যমে মাছের নিরাপদ আশ্রয় এবং প্রজনন ক্ষেত্র তৈরি করা সম্ভব। নিচে মৎস্য অভয়াশ্রমের গুরুত্ব ব্যাখ্যা করা হলো- ১. মৎস্য অভয়াশ্রম স্থান বা ঘোষণার মাধ্যমে মাছের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা যায়। ২. মাছের অবাধ প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং সম্প্রসারণ করা যায়। ৩. মাছের নিরাপদ আশ্রয় তৈরির মাধ্যমে বিলুপ্তপ্রায় বা মাছের বিভিন্ন প্রজাতি সংরক্ষণ করা যায়। ৪. মাছের বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য নিশ্চিত করা যায়। ৫. প্রজননক্ষম মাছকে রক্ষার মাধ্যমে বংশবৃদ্ধি ও মজুদ বৃদ্ধি ঘটানো যায়। ৬. জলজ পরিবেশে মাছের জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায়। ৭. মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমাদের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখে।

উত্তর

আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে ক্রমান্বয়ে মাছ উৎপাদন কমে যাচ্ছে এবং কিছু প্রজাতি হারিয়ে যাচ্ছে। মাছ উৎপাদন ও জীববৈচিত্র্য যাতে গ্রহণযোগ্য পর্যায়ে থাকে এজন্য সরকার মাছের আকার, প্রজনন ও বৃদ্ধির সময়, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে ১৯৫০ সালে "মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০" প্রণয়ন করে। এটি 'মৎস্য সরক্ষণ আইন' নামে পরিচিত। মৎস্য সংরক্ষণ আইনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের অন্যতম একটি কৌশল হলো মৎস্য অভয়াশ্রম। মৎস্য অভয়াশ্রম মাছের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে, একই সাথে মাছের অবাধ প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং সম্প্রসারণ করে। এছাড়াও মৎস্য আইনে নিষিদ্ধ মাছ আহরণের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। সরকার ঘোষিত মৎস্য অভয়াশ্রম বা ক্ষেত্র তৈরি করার মাধ্যমে জনগণের মধ্যে মৎস্য সংরক্ষণের সচেতনতা সৃষ্টি হয় এবং তারা এই বিষয়ে সচেষ্ট থাকে। মৎস্য আইনের বিধিসমূহ মেনে চলে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে মৎস্য সংরক্ষণ আইনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত করার ক্ষেত্রে মৎস্য অভয়াশ্রম একটি গুরুত্বপূর্ণ বিষয়।
SSCকৃষিশিক্ষাঅধ্যায়-২: কৃষি উপকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিরাজের লেয়ার খামারে ১০০টি বাড়ন্ত মুরগি আছে। খাদ্যের সঠিক ব্যবহার জানতে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে গেলে খাদ্যের মান ও পরিমাণ বিষয়ে পরামর্শ দেন, ফলে মিরাজ উপকৃত হয়।

Combined · 2018

গ
মিরাজের খামারে প্রতি সপ্তাহে খাদ্যের পরিমাণ নির্ণয় করো।
ঘ
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রোগিং করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

রোগিং করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মৎস্য অভয়াশ্রম কী?

মৎস্য অভয়াশ্রম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মৃত্তিকা তার বাবার সাথে বাসে ভ্রমণ করার সময় দেখল একটি নদীর কিছু অংশে বাঁশ গাছের ডালপালা দিয়ে ঘেরা এবং কচুরিপানা দ্বারা আবৃত। এছাড়া সেখানে লাল রঙের পতাকা দেখে সে তার বাবাকে এটি সম্পর্কে প্রশ্ন করে। শ্যকল্প-২: নয়ন মে মাসে আত্রাই নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখল আইন শৃঙ্খলা রক্ষাকারীরা নৌকায় টহল দিচ্ছে এবং নৌকায় পোস্টার লাগানো আছে। “মৎস্য আইন মেনে চলুন, মাছের উৎপাদন বৃদ্ধি করুন।” এমন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারীরা লক্ষ করেন নদীর এককোণে একজন নৌকায় করে কারেন্ট জাল নিয়ে মাছ ধরছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম হিরু, সে আগেও দু'বার সাজা পেয়েছে।

Combined · 2019

গ
দৃশ্যকল্প-২ এর পরিস্থিতিতে হিরুর বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? ব্যাখ্যা করো।
ঘ
মাছের উৎপাদন বৃদ্ধিতে দৃশ্যকল্প-১ এর ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পুকুরের তলদেশে বেশি কাদা থাকা উচিত নয় কেন? ব্যাখ্যা করো।

পুকুরের তলদেশে বেশি কাদা থাকা উচিত নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রুই মাছ কোন স্তরের খাবার খায়?

রুই মাছ কোন স্তরের খাবার খায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2020

গ
উদ্দীপকের পরীক্ষণের প্রক্রিয়াটি বর্ণনা করো।
ঘ
চিত্রের নমুনাটি মাছ চাষের উপযোগীকরণের পদক্ষেপ-বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2020

গ
উদ্দীপকের পরীক্ষণের প্রক্রিয়াটি বর্ণনা করো।
ঘ
চিত্রের নমুনাটি মাছ চাষের উপযোগীকরণের পদক্ষেপ-বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মাছের অভয়াশ্রম বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

মাছের অভয়াশ্রম বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মহুয়ার খৈল কী?

মহুয়ার খৈল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।