উদ্দীপক
দৃশ্যকল্প-১: মৃত্তিকা তার বাবার সাথে বাসে ভ্রমণ করার সময় দেখল একটি নদীর কিছু অংশে বাঁশ গাছের ডালপালা দিয়ে ঘেরা এবং কচুরিপানা দ্বারা আবৃত। এছাড়া সেখানে লাল রঙের পতাকা দেখে সে তার বাবাকে এটি সম্পর্কে প্রশ্ন করে।
শ্যকল্প-২: নয়ন মে মাসে আত্রাই নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখল আইন শৃঙ্খলা রক্ষাকারীরা নৌকায় টহল দিচ্ছে এবং নৌকায় পোস্টার লাগানো আছে। “মৎস্য আইন মেনে চলুন, মাছের উৎপাদন বৃদ্ধি করুন।” এমন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারীরা লক্ষ করেন নদীর এককোণে একজন নৌকায় করে কারেন্ট জাল নিয়ে মাছ ধরছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম হিরু, সে আগেও দু'বার সাজা পেয়েছে।