শেয়ারFacebookWhatsApp

কৃষক ফজলুর গমের বীজ সঠিকভাবে গজানোর উপযোগী করার সঠিক কার্যক্রম কী হওয়া উচিত তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের কৃষক ফজলু গম বীজ সংরক্ষণ করেছিলেন। গম বীজ সংরক্ষণ করে পরবর্তী বছরে সঠিকভাবে গজানোর জন্য তার নিম্নরূপ ভূমিকা রাখা উচিত ছিল- ১. বীজগুলোকে প্রায় তিনদিন প্রখর রোদে শুকিয়ে আর্দ্রতা ১২-১৩ শতাংশে নামিয়ে আনা। ২. ঠিকমতো শুকিয়েছে কি-না তা বীজে কামড় দিয়ে পরখ করে নেওয়া। বীজে কামড় দেওয়ার পর যদি 'কট' করে আওয়াজ হয় তবে মনে করতে হবে বীজ ভালোভাবে শুকিয়েছে। ৩. ভালোভাবে শুকানোর পর বীজগুলোকে চটের বস্তায় নিয়ে গোলা করে রাখা। ৪. বীজ পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বীজের বস্তায় নিমের পাতা, নিমের শিকড়, আপেল বীজের গুঁড়া অথবা বিষকাঁটালি মেশানো। উপরে বর্ণিত প্রক্রিয়ায় বীজ সংরক্ষণ করলে ফজলু মিয়ার বীজগুলো সঠিকভাবে গজাতো।

SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল

কৃষক ফজলুর গমের বীজ সঠিকভাবে গজানোর উপযোগী করার সঠিক কার্যক্রম কী হ…

উদ্দীপক

কৃষক ফজলু এবার তার জমিতে উন্নত জাতের গমের আবাদ করার জন্য তার বন্ধুর নিকট হতে ২৫০ কেজি গমের বীজ নিয়ে আসেন এবং ২ দিন ভালভাবে শুকিয়ে বস্তায় সংরক্ষণ করেন। পরবর্তী বছরে গমের বীজগুলো বপনের জন্য বের করে দেখতে পেলেন বীজগুলোতে পোকায় আক্রমণ করেছে এবং অঙ্কুরোদগম পরীক্ষা করে দেখেন যে বীজগুলো ভালমতো গজায়নী এতে তিনি হতাশ হলেন। কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে তিনি বললেন যে, বীজগুলোর সংরক্ষণ ব্যবস্থা ভাল হয়নি।

Chittagong · 2024

উত্তর

বীজ সংরক্ষণ বলতে বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, : মান নিয়ন্ত্রণ, বিপণন যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাকে বুঝায়।

উত্তর

বরিল ভূমিক্ষয়ের ফলে, জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়। এর কারণ হলো- রিল ভূমিক্ষয়ের ক্ষেত্রে প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হলে জমির ঢাল বরাবর লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়, যা অনেকটা হাতের রেখার মতো। এ ছোট ছোট রেখা কালক্রমে দৈর্ঘ্য ও প্রস্থে বড় হতে থাকে। বৃষ্টির পানির স্রোতধারায় উর্বর মাটি জমি থেকে স্থানচ্যুত হয় ফলে জমি উর্বরতা হারায় এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়।

উত্তর

উদ্দীপকের কৃষক ফজলু গম বীজ সংরক্ষণ করেছিলেন। গম বীজ সংরক্ষণ করে পরবর্তী বছরে সঠিকভাবে গজানোর জন্য তার নিম্নরূপ ভূমিকা রাখা উচিত ছিল- ১. বীজগুলোকে প্রায় তিনদিন প্রখর রোদে শুকিয়ে আর্দ্রতা ১২-১৩ শতাংশে নামিয়ে আনা। ২. ঠিকমতো শুকিয়েছে কি-না তা বীজে কামড় দিয়ে পরখ করে নেওয়া। বীজে কামড় দেওয়ার পর যদি 'কট' করে আওয়াজ হয় তবে মনে করতে হবে বীজ ভালোভাবে শুকিয়েছে। ৩. ভালোভাবে শুকানোর পর বীজগুলোকে চটের বস্তায় নিয়ে গোলা করে রাখা। ৪. বীজ পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বীজের বস্তায় নিমের পাতা, নিমের শিকড়, আপেল বীজের গুঁড়া অথবা বিষকাঁটালি মেশানো। উপরে বর্ণিত প্রক্রিয়ায় বীজ সংরক্ষণ করলে ফজলু মিয়ার বীজগুলো সঠিকভাবে গজাতো।

উত্তর

উদ্দীপকে কৃষি কর্মকর্তার পরামর্শটি ছিল, “বীজগুলো ভালোভাবে সংরক্ষণ হয়নি”। নিচে এ পরামর্শটির যৌক্তিকতা ব্যাখ্যা করা হলো-বীজকে দীর্ঘায়ু দান ও পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য বীজকে শুকানো প্রয়োজন। বীজের জীবনীশক্তি ও অঙ্কুরোদগম ক্ষমতা বাড়াতে বীজ শুকানোর কোনো বিকল্প নেই। প্রকৃতপক্ষে বীজের আর্দ্রতা একটি আদর্শ মাত্রায় আনার জন্যই বীজ শুকানো হয়। ক্ষেত থেকে যখন ফসল কাটা হয় তখন এর আর্দ্রতা ১৮-৪০% পর্যন্ত থাকে। এ আর্দ্রতা বীজের জীবনীশক্তি নষ্ট করে ফেলে। তাই বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের নিমিত্তে বীজের আর্দ্রতা ১২% বা তার নিচে নামিয়ে আনা আবশ্যক। এ কারণেই বীজ শুকানোর প্রয়োজন হয়। কিন্তু পরিমিত তাপে দক্ষতার সাথে বীজ শুকালে বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় এবং সর্বোচ্চ মান নিশ্চিত করা যায়। উদ্দীপকে ফজলু বীজ সংরক্ষণের ক্ষেত্রে বীজগুলো ভালোভাবে না শুকিয়েই বস্তায় সংরক্ষণ করেন। এমনকি বীজগুলোকে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য কোনো পদক্ষেপও নেননি। মোটকথা গমবীজ সংরক্ষণের সঠিক কোনো পদ্ধতিই তিনি অনুসরণ করেননি বলে বীজগুলো ভালোভাবে সংরক্ষণ হয়নি। সুতরাং বীজ সংরক্ষণ সম্পর্কে কৃষি কর্মকর্তার পরামর্শটি সঠিক ছিল।
SSCকৃষিশিক্ষাঅধ্যায়-১ : কৃষি প্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

খালেক মিয়ার গরুর খামারটি লাভজনক না হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নেন। কর্মকর্তা খামারের গরুগুলোকে ইউরিয়া মোলাসেস খড় খাওয়ানোর পরামর্শ দেন। প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী কাজ করায় খামারটি পরবর্তীতে লাভজনক খামার হিসেবে প্রতিষ্ঠিত হয়।

Combined · 2018

গ
খালেক মিয়া কীভাবে ইউরিয়া মোলাসেস খড় তৈরি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অ্যালজি একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য কেন?

অ্যালজি একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হাম পুলিং কী?

হাম পুলিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কবীর সাহেব এবার উফশী জাতের ধান চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন। এর কিছু ধান ২ দিন রোদে শুকিয়ে বীজ হিসেবে বস্তায় নিজেই সংরক্ষণ করেন। পরবর্তী বছরে চারা তৈরির উদ্দেশ্যে বীজগুলো বের করে দেখেন পোকা আক্রমণ করেছে এবং অংকুরোদগম পরীক্ষা করে দেখেন যে বীজগুলো গজায়নি। এতে তিনি হতাশ হন। কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে তিনি বলেন, বীজগুলো ভালোভাবে সংরক্ষণ হয়নি।

Combined · 2019

গ
কবীর সাহেবের বীজগুলো সঠিকভাবে গজানোর জন্য কীরূপ ভূমিকা রাখা উচিত ছিল? ব্যাখ্যা করো।
ঘ
কৃষি কর্মকর্তার পরামর্শটি সঠিক ছিল কিনা তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কোন ধরনের ভূমিক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়? ব্যাখ্যা করো।

কোন ধরনের ভূমিক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আলু চাষের ক্ষেত্রে কোন মাটি উপযোগী?

আলু চাষের ক্ষেত্রে কোন মাটি উপযোগী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিম মিয়া মাছ চাষের প্রশিক্ষণ গ্রহণ করে তার পুকুরে ৫ কেজি পোনা ছাড়েন এবং নিয়মিত সম্পূরক খাদ্য প্রদান করেন। ৬ মাস পর তিনি পুকুর থেকে ৫০ কেজি মাছ সংগ্রহ করেন। এ ৬ মাসে তিনি ৭২ কেজি সম্পূরক খাদ্য প্রদান করেন। তার সফলতা দেখে গ্রামের আরও কিছু চাষি মাছ চাষে উৎসাহিত হয়ে মাছ চাষের কার্যক্রম গ্রহণ করেন। কিন্তু যথাযথ সফলতা অর্জনে ব্যর্থ হয়ে তারা মৎস্য কর্মকর্তার শরণাপন্ন হলেন। তিনি বলেন, “মাছ চাষে রহিম মিয়ার পদক্ষেপটি যথার্থ ছিল।”

Dhaka · 2020

গ
রহিম মিয়ার পুকুরের FCR\text{FCR} নির্ণয় করো।
ঘ
উদ্দীপকে মৎস্য কর্মকর্তার উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.পুকুরে মাছ চাষে সম্পূরক খাদ্য দেওয়া হয় কেন?

পুকুরে মাছ চাষে সম্পূরক খাদ্য দেওয়া হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জিওল মাছ কী?

জিওল মাছ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।খালেক মিয়া কীভাবে ইউরিয়া মোলাসেস খড় তৈরি করেছেন? ব্যাখ্যা করো।অ্যালজি একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য কেন?হাম পুলিং কী?কৃষি কর্মকর্তার পরামর্শটি সঠিক ছিল কিনা তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।কবীর সাহেবের বীজগুলো সঠিকভাবে গজানোর জন্য কীরূপ ভূমিকা রাখা উচিত ছিল? ব্যাখ্যা ককোন ধরনের ভূমিক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়? ব্যাখ্যা করোআলু চাষের ক্ষেত্রে কোন মাটি উপযোগী?উদ্দীপকে মৎস্য কর্মকর্তার উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।রহিম মিয়ার পুকুরের [গণিত] নির্ণয় করো।পুকুরে মাছ চাষে সম্পূরক খাদ্য দেওয়া হয় কেন?জিওল মাছ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।