উদ্দীপকে বর্ণিত বিষয়টির ক্ষতিকর দিকসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি হলো ভূমিক্ষয়। নিচে ভূমিক্ষয়ের বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো তুলে ধরা হলো- i. ভূমিক্ষয়ের কারণে জমির পুষ্টিসমৃদ্ধ উপরের স্তরের মাটি অন্যত্র চলে যায়। ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। ii. ভূমিক্ষয়ের ফলে মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়। ফলশ্রুতিতে ফসলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। iii. ক্রমাগত ভূমিক্ষয়ের কারণে নদী-নালা ও হাওর-বিল ভরাট হয়ে যায়। ফলে দেশে প্রায়ই বন্যার প্রাদুর্ভাব ঘটে। এতে ফসল, পশুপাখি বাড়িঘরের অনেক ক্ষতি হয়। iv. ভূমিক্ষয়ের বিরাট অংশ নদীতে জমা হয়। এতে নদীর গভীরতা কমে যায় এবং নৌ চলাচলের বিঘ্ন ঘটে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টির ক্ষতিকর দিকসমূহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর