উদ্দীপকে উল্লিখিত “দ্বিতীয় প্রাকৃতিক” কারণটির শ্রেণিবিভাগ থেকে যে কোনো ১টি পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ভূমিক্ষয়ের দ্বিতীয় প্রাকৃতিক কারণটি হলো বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়কে চারটি শ্রেণিতে ভাগ করা যায়। তন্মধ্যে নালা বা গালি ভূমিক্ষয় ব্যাখ্যা করা হলো— আস্তরণ ভূমিক্ষয়ের তৃতীয় ধাপটি হলো নালা বা গালি ভূমিক্ষয়। অর্থাৎ আস্তরণ ভূমিক্ষয় থেকে রিল ভূমিক্ষয় এবং রিল ভূমিক্ষয় থেকে নালা বা গালি ভূমিক্ষয়ের উদ্ভব। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এরূপ ভূমিক্ষয় দেখা যায়। দীর্ঘকাল ধরে রিল ভূমিক্ষয়ের ফলে সৃষ্ট ছোট ছোট নালাগুলো দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে বৃষ্টিপাত এ নালাগুলোর ক্ষয় বাড়িয়ে সেগুলোকে নর্দমা বা ছোট নদীর আকৃতি করে দেয় যা নালা বা গালি ভূমিক্ষয় হিসেবে পরিচিত। বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি হবে নালা বা গালি ভূমিক্ষয় ততই বেশি হবে। অতএব নালা বা গালি ভূমিক্ষয় হলো প্রাকৃতিক ভূমিক্ষয় যার মূল কারণ হলো বৃষ্টিপাত।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত “দ্বিতীয় প্রাকৃতিক” কারণটির শ্রেণিবিভাগ থেকে যে ক…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর