বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি কর্মকর্তার দেওয়া পরামর্শটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উপজেলা কৃষি কর্মকর্তা করিম মিয়ার গরুগুলোকে ইউরিয়া মোলাসেস খড় তৈরি করে খাওয়ানোর পরামর্শ দেন। গবাদিপশুর খামারকে লাভজনক করতে হলে প্রচলিত পন্থার পাশাপাশি বিশেষ ধরনের কিছু যত্নেরও প্রয়োজন হয়। যেমন- গবাদিপশুকে প্রচলিত খাবারের সাথে বিশেষ পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হয়। এরকম বিশেষ খাদ্য হলো ইউরিয়া মোলাসেস খড় বা ইউরিয়া মোলাসেস ব্লক। বিশেষ ধরনের এসব খাদ্য খাওয়ালে গবাদিপশুর দ্রুত বৃদ্ধি ঘটে এবং পশু পরিপুষ্টি লাভ করে। এছাড়া দুধের উৎপাদনও বৃদ্ধি পায়। এতে করে খামারের উৎপাদন ক্ষমতা বেড়ে যায় এবং খামারি লাভবান হন। উপজেলা কৃষি কর্মকর্তা করিম মিয়াকে ইউরিয়া মোলাসেস খড় খাওয়ানোর পরামর্শ দেন। তিনি তার খামারে অন্যান্য পরিচর্যাগুলো সঠিকভাবে সম্পাদনের সাথে সাথে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শটি যথাযথভাবে বাস্তবায়ন করেন। সুতরাং, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শটি অত্যন্ত যুক্তিযুক্ত।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি কর্মকর্তার দেওয়া পরামর্শটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর