জমি কর্ষণ কীভাবে পোকামাকড় দমনে সহায়তা করে? ব্যাখ্যা করো।
উত্তর: মাটির নিচে বসবাসকারী পোকা হলো উঁই, উড়চুঙ্গা ও পিপীলিকা, যারা ফসলের অনেক ক্ষতি করে থাকে। ভূমি কর্ষণের সময় এসব পোকা, পুত্তলি ও ডিম উন্মুক্ত হয় এবং চাষের সাথে মাটির উপরে উঠে আসে, পাখিরা এগুলো খেয়ে নিধন করে। তাছাড়া সূর্যালোকের তাপেও সেগুলো ধ্বংস হয়। এভাবে ফসলের ক্ষতিসাধন দূর করার জন্য ভূমি কর্ষণের মাধ্যমে ভূ-অভ্যন্তরস্থ কীটপতঙ্গ দমন করা হয়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
জমি কর্ষণ কীভাবে পোকামাকড় দমনে সহায়তা করে? ব্যাখ্যা করো।
উত্তর