উদ্দীপকে উল্লিখিত কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি হলো- 'জমি কীভাবে চাষ করতে হবে, তা ফসলের প্রকারসহ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে'। জমি চাষ মাটির প্রকারের উপর নির্ভর করে। কাদা মাটিতে বেশি আর্দ্রতা বা ভেজা থাকলে চাষ করা যায় না। মাটির 'জো' আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবার হালকা মাটি যেমন- দোআঁশ, পলি দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আর্দ্রতা একটু বেশি থাকলেও কৃষকেরা চাষ করতে পারবেন। ফসলের জমি চাষ কেমন হবে তা নির্ভর করে কৃষক কী কী ফসল ফলাবেন। যেমন- ধান চাষের জন্য কয়েকবার আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি কর্দমাক্ত করে তৈরি করবেন। কিন্তু মুলা, মরিচ ইত্যাদির জন্য মাটি মিহি ঝুরঝুরা করে চাষ করবেন। কৃষকেরা আখ ও আলু চাষের জন্য গভীরভাবে জমি চাষ দিয়ে তৈরি করবেন। আবহাওয়ার প্রভাবে মাটিতে আর্দ্রতার তারতম্য ঘটে। বৃষ্টি-বাদল কম হলে মাটিতে আর্দ্রতার অভাব ঘটে। এই অবস্থায় চাষিরা জমিতে গভীর চাষ দেওয়া থেকে বিরত থাকবেন। মাটিতে গভীর চাষ দিলে আর্দ্রতার অভাব দেখা দিবে। আবার বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন মাটিতে প্রচুর আর্দ্রতা থাকে এবং রোপা আমন চাষের জন্য জমি প্রস্তুত করা কৃষকের জন্য সহজ হয়। নিবিড় শস্য চাষে একটা ফসল তুলেই আর একটা ফসল লাগানো উচিত। তখন কৃষকেরা জমিতে গভীর চাষ দিবেন না। তখন জমির মাটি এমনিতেই আলগা থাকে। অনিবিড় শস্য চাষে জমিতে গভীর চাষ দিয়ে ফসল উৎপাদন করবেন। উদ্দীপকে উল্লিখিত কৃষি কর্মকর্তার উক্তিটি যথার্থ ছিল।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর