ফসলের প্রকারভেদের কারণে জমি চাষে তারতম্য হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: জমি চাষ কেমন হবে তা নির্ভর করে ফসলের প্রকারভেদের উপর। যেমন: ধানের চাষের জন্য কয়েকবার আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি কর্দমাক্ত করতে হয়। কিন্তু মুলা, মরিচ ইত্যাদির জন্য মাটি মিহি ঝুরঝুরা করে চাষ করতে হয়। আখ ও আলুর চাষের জন্য গভীরভাবে জমি চাষ করতে হয়। আবার পান চাষের ক্ষেত্রে জমি চাষের প্রয়োজন হয় না।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
ফসলের প্রকারভেদের কারণে জমি চাষে তারতম্য হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর