উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কীভাবে মাটিস্থ জীবাণুসমূহের কার্যকারিতা বৃদ্ধি করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো ভূমি কর্ষণ। মাটিতে অনেক জীবাণু আছে যা মাটিকে সুস্থ রাখতে সাহায্য করে। এ সকল জীবাণুর মধ্যে ছত্রাক' ও ব্যাকটেরিয়া প্রধান। এসব জীবাণু মাটিতে অবস্থান করে মাটির জৈব পদার্থ পচনে সাহায্য করে। ভূমি কর্ষণের ফলে মাটি আলগা হয় এবং বায়ু চলাচল ভালো হয় ফলে মাটিস্থ জীবাণুগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়। ভূমি কর্ষণের কারণে বিভিন্ন সার ও জৈব পদার্থের মিশ্রণ ঘটে। এ মিশ্রণের ফলে অণুজীবসমূহ মাটি থেকে কার্বন ও বিভিন্ন পুষ্টি গ্রহণ করে নিজেদের বৃদ্ধি ঘটায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা ফসলের জন্য প্রয়োজনীয় সেগুলোকে ফসলের জন্য গ্রহণপোযোগী করে তোলে। উপরোক্ত উপায়ে ভূমি কর্ষণ মাটিস্থ জীবাণুসমূহের কার্যকারিতা বৃদ্ধি করে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কীভাবে মাটিস্থ জীবাণুসমূহের কার্যকারিতা বৃ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর