রহমত আলীর ধান বীজ পরবর্তী বছরের জন্য চাষের উপযোগী কি-না? তোমার মতামত দাও।
উত্তর: রহমত আলী পরবর্তী বছর চাষের জন্য ধান বীজ সংরক্ষণ করেন। জমি থেকে বীজ সংগ্রহের পর বীজ শুকানোর মাধ্যমে বীজ থেকে অতিরিক্ত আর্দ্রতা কমিয়ে পরিমিত মাত্রায় আনা হয়। বীজের জীবনীশক্তি ও অঙ্কুরোদগম ক্ষমতা বাড়াতে বীজ শুকানোর কোনো বিকল্প নেই। ক্ষেত থেকে যখন ফসল কাটা হয় তখন এর আর্দ্রতা থাকে [গণিত] % থেকে [গণিত] % পর্যন্ত যা বীজের জীবনীশক্তিকে নষ্ট করে ফেলে। তাই পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আর্দ্রতাকে [গণিত] % বা তার নিচে নামিয়ে আনা আবশ্যক। উদ্দীপকে রহমত আলী ধান বীজ সংরক্ষণের জন্য [গণিত] কেজি ধান রোদে শুকালেন। শুকানোর পর ওজন পেলেন [গণিত] কেজি। বীজের আর্দ্রতা হিসাব করে পাওয়া যায় [গণিত] %। অর্থাৎ রহমত আলীর ধান বীজের আর্দ্রতা [গণিত] % এর নিচে যা পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য উপযুক্ত। এছাড়াও ধান বীজ তিনি চটের বস্তায় সংরক্ষণ করেন। পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য তিনি বস্তায় নিমের পাতা, নিমের শিকড়, আপেল বীজের গুঁড়া, বিশকাটালি ইত্যাদি মেশান। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, রহমত আলী ধান বীজ সঠিক উপায়ে সংরক্ষণ করায় তা পরবর্তী বছর চাষের জন্য উপযোগী থাকবে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
রহমত আলীর ধান বীজ পরবর্তী বছরের জন্য চাষের উপযোগী কি-না? তোমার মতাম…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর