উদ্দীপকের উল্লিখিত অঞ্চলটি কি সব ধরনের ফসল চাষের উপযোগী? পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের শিক্ষার্থীরা বরেন্দ্র অঞ্চল ও মধুপুর অঞ্চলে শিক্ষা সফরে যান। এই অঞ্চলের মাটি দোআঁশ প্রকৃতির হওয়ায় প্রায় সব ধরনের ফসল চাষ করা যায়। এই অঞ্চলের সেচ নির্ভর ফসলগুলো হলো— রবি মৌসুম: আখ, আলু, গম, সরিষা, চিনাবাদাম, মসুর, টমেটো, বাঁধাকপি, ছোলা, শীতকালীন শাকসবজি। খরিপ-১: রোপা আউশ, পাট, মুগ, ঢেঁড়স। খরিপ-২: রোপা আমন (স্থানীয় উন্নত ও উফশী)। বৃষ্টি নির্ভর ফসলগুলো হলো— রবি মৌসুম: বোরো, আখ, আলু, সরিষা, মসুর, ছোলা, বার্লি ও শীতকালীন শাকসবজি। খরিপ-১: বোনা আউশ, পাট, কাউন, গ্রীষ্মকালীন শাকসবজি। খরিপ-২: রোপা আমন (স্থানীয় উন্নত ও উফশী)। উল্লিখিত ফসলগুলো বরেন্দ্র ও মধুপুর অঞ্চলে ভালো জন্মে। অর্থাৎ এই অঞ্চলটি সব ধরনের ফসল চাষের উপযোগী।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত অঞ্চলটি কি সব ধরনের ফসল চাষের উপযোগী? পাঠ্যপুস্ত…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর