বায়ুর প্রভাবে আবাদি জমির উর্বরতা কমে যায় কেন?
উত্তর: গতিশীল বায়ু প্রবাহ কর্তৃক এক স্থানের মাটি অন্যত্র বয়ে নেওয়ার প্রক্রিয়াকে বাত্যাজনিত ভূমিক্ষয় বলে। বেলে ও বেলে দোআঁশ মাটি আলগা ও হালকা হওয়ায় প্রবল বায়ুপ্রবাহে এসব মাটি সহজেই উড়ে যায়। বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুর-রাজশাহী অঞ্চলে চৈত্র-বৈশাখ মাসে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায়। এছাড়াও সমতল এলাকা, গাছপালা ও বৃষ্টিপাত কম এমন অঞ্চলে বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয় হয়ে থাকে। এ সকল কারণে বায়ুর প্রভাবে আবাদি জমির উর্বরতা কমে যায়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
বায়ুর প্রভাবে আবাদি জমির উর্বরতা কমে যায় কেন?
উত্তর