উদ্দীপকের সমস্যাটির কারণে শুধু ফসল উৎপাদনই বিঘ্নিত হয় না, নৌ চলাচলেও বাঁধার সৃষ্টি করে- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে যে সমস্যাটির কথা বলা হয়েছে তা ভূমিক্ষয়ের ফলে সৃষ্ট। ভূমিক্ষয়ের ফলে শুধু ফসল উৎপাদনই বিঘ্নিত হয়, না, বরং নৌ চলাচলেও বাঁধার সৃষ্টি করে। বিভিন্ন কারণে মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে। ভূমিক্ষয় প্রক্রিয়াতে কোনো স্থানের মাটি ক্ষয় হয়ে অপেক্ষাকৃত নিচু স্থানে জমা হয়। জনাব আবু সাইদ শিক্ষার্থীদের নিয়ে যেখানে বেড়াতে গিয়েছিলেন সেটি তিস্তার চরাঞ্চল। নদীর তীরবর্তী এলাকায় সাধারণত নদীভাঙনজনিত ভূমিক্ষয় দেখা যায়। বর্ষার শুরুতে বা শেষে নদীতে প্রবল স্রোতের ফলে প্রায়ই নদী তীরের কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যায় যার ফলে ফসল উৎপাদন বিঘ্নিত হয়। এর বিরাট অংশ নদীতে পলি হিসেবে জমা হয়। এতে নদীতে প্রায়শঃ চর জেগে উঠে, নদীর গভীরতা কমে যায়। তখন নদীতে চলাচলকারী নৌযানসমূহ ঠিকভাবে চলাচল করতে পারে না, কখনো কখনো চরে আটকে যায়, কিংবা গতিপথ পরিবর্তন করতে হয় ফলে সময়ও বেশি লাগে। এভাবেই ভূমিক্ষয়ের ফলে ফসল উৎপাদন বিঘ্নিত হয় এবং সাথে সাথে নৌ চলাচলেও বাঁধার সৃষ্টি হয়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-১ : কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের সমস্যাটির কারণে শুধু ফসল উৎপাদনই বিঘ্নিত হয় না, নৌ চলাচলে…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর